JEE এবং NEET পরীক্ষা নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে শুক্রবারই JEE এবং NEET পরীক্ষা নিয়ে ৬ রাজ্যের আবেদনের শুনানি। করোনা আবহে JEE এবং NEET পরীক্ষা স্থগিতের দাবিতে শীর্ষ আদালতে মামলা করে পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্য। ওই ৬ রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত এই দুই পরীক্ষা নিয়ে মতামত জানাবে আজই।

করোনা পরিস্থিতিতে JEE এবং NEET পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তীসগড়, পাঞ্জাব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ১৭ অগাস্ট JEE এবং NEET পরীক্ষা নিয়ে শীর্ষ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্যগুলি। ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল।

১৭ অগাস্ট পরীক্ষা পিছনোর আবেদন খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘‘করোনা মহামারির মধ্যেও জীবন থেমে থাকবে না। পরীক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করার মানে হয় না।’’

যদিও দেশের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে পরীক্ষা চললে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করে পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য।

সুপ্রিম কোর্টের ১৭ অগাস্টের রায় পুনর্বিবেচনার দাবি করে শীর্ষ আদালতে আবেদন করে বাংলা, মহারাষ্ট্র, পঞ্জাব-সহ ৬ রাজ্য। শুক্রবার সর্বোচ্চ আদালতে সেই আবেদনেরই শুনানি হবে। গত ১ সেপ্টেম্বর থেকেই গোটা দেশে JEE (মেইন) পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই পরীক্ষা চলবে। এরই পাশাপাশি আগামী ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

The post JEE এবং NEET পরীক্ষা নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ENhTAL
إرسال تعليق (0)
أحدث أقدم