১৫০ এমবিপিএস ডেটা ব্যবহারের দারুণ সুযোগ দিচ্ছে JIO

নয়াদিল্লি: লকডাউন পরবর্তী সময়ে একের পর এক চমক কার্যত এনেই চলেছে জিও। একের পর এক আকর্ষণীয় প্ল্যান আনাতে একদিকে যেমন গ্রাহকদের সুবিধা হচ্ছে অন্যদিকে সাধারণের মধ্যে ক্রমেই গ্রহন যোগ্যতা বাড়ছে জিওর। তবে এবারে গ্রাহকদের জন্য জিও নিয়ে এসেছে এক নয়া সুবিধা। ইতিমধ্যেই জিও ফাইবার নয়া ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে যা শুরু হয়েছে ৩৯৯ টাকা থেকে ১৪৯৯ টাকা পর্যন্ত।

ইতিমধ্যে জিওর তরফে ঘোষণা করা হয়েছে ৩০ দিনের ট্রায়ালের। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে একাধিক সুবিধা। এছাড়া জিওর তরফে গ্রাহকদের জন্য রয়েছে ১৫০০ টাকার ট্রায়াল প্ল্যান। এতে রয়েছে জিও ফাইবারের ৩০ দিনের ভ্যালিডিটি। এছাড়া রয়েছে রিফান্ডের সুবিধাও।

এই প্ল্যানে রয়েছে ১৫০ এমবিপিএস ডেটা ব্যবহারের সুবিধা। এছাড়া রয়েছে আন লিমিটেড কলের সুবিধা। তবে এই প্ল্যানে কোন ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুবিধা নেই। রিফান্ডেবল হওয়ার কারণে গ্রাহকেরা ব্যবহারের পরে টাকাও ফেরত পেতে পারবেন। যার ফলে মনে করা হচ্ছে গ্রাহকদের কাছে এই প্ল্যানের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়বে।

এছাড়া রয়েছে ২৫০০ টাকার প্ল্যান। এতেও রয়েছে রিফান্ডের সুবিধা। এছাড়া রয়েছে ৩০ দিনের ভ্যালিডিটি। রয়েছে আন লিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা এবং তাও ১৫০ এমবিপিএস স্পিডে। এছাড়া এই প্ল্যানে রয়েছে আন লিমিটেড কলের সুবিধা। সঙ্গে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুবিধা।

এই প্ল্যানে ইউজারেরা পাবেন ফ্রি মডেম এবং রাউটার পাবেন। এই প্ল্যান ব্যবহারের জন্য ব্যবহারকারীদের জিও ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই এই প্ল্যান নিয়ে পারবেন। ইতিমধ্যে জিওর তরফে একাধিক প্ল্যান বাজারে নিয়ে এসেছে। যার ফলে যথেষ্ট সুবিধা হয়েছে সাধারণের। আর এবারে এই প্ল্যান নিয়ে আসাতে সুবিধা হবে সাধারণের।

The post ১৫০ এমবিপিএস ডেটা ব্যবহারের দারুণ সুযোগ দিচ্ছে JIO appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i7X7KA
إرسال تعليق (0)
أحدث أقدم