“ভারতীয় সেনারা LAC অতিক্রম করেছিল”, দাবি চিন সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদপত্রের

লাদাখ: ভারতীয় সেনারা নাকি সোমবার রাতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করেছিল, এমনটাই দাবি চিন সরকার নিয়ন্ত্রণাধীন ট্যাবলয়েড সংবাদপত্র গ্লোবাল টাইমসের। তাঁদের দাবি, প্যাংগং লেকের দক্ষিণ তীরের কাছ থেকে সীমানা অতিক্রম করে ভারতীয় সেনারা।

ভারতের তরফে এখনও এপর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া মেলেনি। গভীর রাতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ভারত ও চিনা সেনাদের মধ্যে ঘটল গুলি চালানোর ঘটনা ঘটে। তবে সরকারের সংশ্লিষ্ট শীর্ষ সূত্র জানাচ্ছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চিন জানিয়েছে, ভারতের গুলি চালানোর পরে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে চিনা সেনা। কিন্তু পাল্টা পদক্ষেপটা ঠিক কী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

দীর্ঘ তিন মাস ধরে এলএসি সীমান্তে উত্তেজক পরিস্থিতি জারি রয়েছে। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং সব অতিক্রম করে এলএসি সীমান্তে চলল গুলিও। বিশেষ বিষয়টি হল, ১৯৭৫ সালের পর এই প্রথম ভারত চিন সীমান্তে এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল।

চিনের দাবি, ভারতীয় সেনা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে গুলি চালিয়েছে। ওয়ার্নিং শট হিসেবে ওই গুলি চালিয়েছে বলে দাবি চিনের।

উল্লেখ্য, পূর্ব লাদাখে জোর সীমান্ত-সংঘাতে জড়িয়েছে ভারত-চিন। একের পর এক উসকানিমূলক কাজ চালানোর অভিযোগ চিনের বিরুদ্ধে। একের পর এক বৈঠক হলেও মেলেনি সমাধান সূত্র। মীমাংসার বদলে জারি লাল চিনের টালবাহানা।

অন্যদিকে এই পরিস্থিতিতে সাংহাই সম্মেলনের জন্য মস্কোতে রাজনাথ সিং। সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইন বৈঠকে বসেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও রাজনাথ সিং। সেখানে চিনকে প্যাংগং লেকে দখলদারি মনোভাবের জন্য কটাক্ষ ও সামলোচনা করেন রাজনাথ। তবে চিন তার উত্তরে সরাসরি যুদ্ধের হুমকি দেয়, যা রীতিমত নিন্দনীয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

The post “ভারতীয় সেনারা LAC অতিক্রম করেছিল”, দাবি চিন সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদপত্রের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i9Bx8m
إرسال تعليق (0)
أحدث أقدم