বাংলায় আল-কায়েদা যোগ, NIA তল্লাশি নিয়ে কৈফিয়ত চাইলেন ডিজি

কলকাতা: জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদ থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এদের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ এনেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনআইএ)৷ তবে তল্লাশির আগে নবান্নকে কেন জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের ডিজি বীরেন্দ্র৷

সূত্রের খবর, মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে যেভাবে ৬ জন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য প্রশাসনে৷ গ্রেফতার নিয়ে নবান্ন তো দূরঅস্ত, মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপারকেও জানানো হয়নি বলে অভিযোগ৷

শনিবার ভোরে তল্লাশি চালিয়ে গ্রেফতারের পর এনআইএ আধিকারিকরা রাজ্য প্রশাসনকে জানিয়েছেন৷ ফলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর পূর্বাঞ্চলীয় কর্তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাজ্যের ডিজি বীরেন্দ্র৷ এমনটাই সূত্রের খবর৷ যদিও এই বিষয় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ থেকে কিছু জানানো হয়নি৷

এদিকে গ্রেফতারের পর সেদিন বিকালেই আদালতে পেশ করা হয় ধৃত ৬ জঙ্গিকে৷ এনআইএ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে UAPA আইনে ১৬, ১৭, ১৮, ১৮বি, ৩৮, ২০ ধারায় মামলা রুজু হয়েছে।

ধৃত জঙ্গিদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিল এনআইএ৷ জাতীয় নিরাপত্তা সংস্থার দাবি অনুযায়ী, ধৃত ৬ জনকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ আদালত।

নিজেদের হেফাজতে নিয়েই ধৃত ৬ জঙ্গিকে দফায় দফায় জেরা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের ম্যারাথন জেরায় ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷

শুধু তাই নয়, মুর্শিদাবাদের আবু সুফিয়ানকে জেরা করে মিলল বিস্ফোরক তথ্য। সুফিয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে হানা তদন্তকারীদের। বাড়িতে পাওয়া গেল সুড়ঙ্গের হদিশ! সূত্রের খবর, সেখান থেকে তাজা বোমাও উদ্ধার হয়েছে। বাড়ির নীচে এমন সুড়ঙ্গের খোঁজ পেয়ে তাজ্জব তদন্তকারী আধিকারিকরা।

শুধু বাংলা নয়, কেরলেও একাধিক জায়গায় তল্লাশি চালায় জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ। শুধু তাই নয়, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানো হয় দেশের একাধিক জায়গায়।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেরল থেকে তিনজনকে ও বাংলা থেকে ৬ জন আল-কায়েদা জঙ্গিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, জেরায় জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার কথা স্বীকার করে নিয়েছে ধৃত জঙ্গিরা। শুধু তাই নয়, দেশের মধ্যে বড়সড় হামলা’র ছক ছিল জঙ্গিদের।

এনআইএ সূত্রে খবর, দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় হামলার ছক ছিল জঙ্গিদের। কখনও একসঙ্গে আবার কখনও একসঙ্গে ছয় জঙ্গিকে বসিয়ে দফায় দফায় জেরা করেছে এএনআই। জেরায় আরও কিছু তথ্য পেয়েছে তদন্তকারী আধিকারিকরা।

The post বাংলায় আল-কায়েদা যোগ, NIA তল্লাশি নিয়ে কৈফিয়ত চাইলেন ডিজি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hOgeZ8
إرسال تعليق (0)
أحدث أقدم