নয়াদিল্লি: গত কয়েক বছর ধরে কেন্দ্র সরকার বৈদ্যুতিক যানবাহনের উপর জোর দিচ্ছে। সাধারণ মানুষ যাতে বৈদ্যুতিন গাড়ি কেনেন সেদিকে নজর রেখে বেশ কিছু অফারও দেওয়া হয়। এরই মধ্যে দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই একটি বিশেষ লোন চালু করেছে।
গ্রিন কার লোন শুরু করেছে এসবিআই। দেশের মধ্যে এসবিআই প্রথম এই লোন চালু করল। শুধুমাত্র ২১ থেকে ৬৭ বছরের লোকেরা এই লোন পেতে পারে। লোন পরিশোধের সময় থাকবে ৮ বছর অবধি।
সমস্ত বিভাগের গ্রাহকদের জন্য, সাধারণ লোনের ওপরে থাকবে ২০ বিপিএস অতিরিক্ত ছাড়। উদাহরণ স্বরূপ বলতে হয়, অটো লোনে সুদের হার ৭.৭৫ %। এই সুদের হারেপ থাকবে ২০ বিপিএস ছাড়।
অন্য দিকে গাড়ি অন্রোদের যা প্রাইস ভ্যালু তার ওপর ৯০ শতাংশ পর্যন্ত লোন পাওয়া যাবে। এই লোনের প্রসেসিং ফি-ও অন্য লোনের থেকে অনেক কম। এর প্রসেসিং ফি মাত্র ৫০০ টাকা।
এসবিআইয়ের দেওয়া তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, সেনা ও প্যারা মিলিটারি ফোর্সের কর্মীরা এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মীরাও গ্রিন কার লোন পাবেন। তবে শর্ত হচ্ছে বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার বেশি।
এছাড়া অপর একটি বিশেষ শর্ত হল আপনি আপনার মাসিক বেতনের ৪৮ গুণ অবধি লোন পেতে পারেন। অর্থাৎ আপনার মাসিক বেতন যদি ধরা হয় ৩০ হাজার টাকা। তবে আপনি এর ৪৮ গুণ, অর্থাৎ আপনি পেতে পারেন ১৪ লক্ষ টাকা।
এ সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি https://ift.tt/31SBact এই লিঙ্কে ক্লিক করতে পারেন।
The post দেশের মধ্যে প্রথম, গ্রিণ লোন দিচ্ছে SBI appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hUNwqe