২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজারের বেশি, রেকর্ড সংক্রমণ আমেরিকায়

ওয়াশিংটন: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার রেকর্ড সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হলেন ৯০ হাজারের বেশি মানুষ। এটি এখন অবধি আমেরিকায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ বলে দাবি করা হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এই পরিসংখ্যান তুলে ধরেছে।

বাল্টিমোরের পরিসংখ্যান জানাচ্ছে, মাঝে বেশ কিছুদিন করোনার দাপট ট্রাম্পের দেশে কম থাকলেও অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। বৃহস্পতিবার মার্কিন মুলুকে রাত ৮ টা ৩০ অবধি করোনার কবলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৯৫ জন।

আরও পড়ুন – ফরাসিদের হত্যা করার অধিকার রয়েছে মুসলিমদের : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী

করোনার ভয়াবহতা ফুটে উঠছে মার্কিন মুলুকের মোট আক্রান্তের পরিসংখ্যানে। ইতিমধ্যে আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন ৮.৯৪ মিলিয়ন মানুষ। বিশ্বের সর্বাধিক সংক্রমণ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রেই।

গত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১০২১ জনের। এরফলে সে দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৬২৫ জনের। বিশ্বের যে কোনও দেশের মধ্যে আমেরিকাতেই করোনার মৃত্যু সর্বাধিক।

আরও পড়ুন – ‘কথার ভুল ব্যাখ্যা হয়েছে’, পুলওয়ামা হামলা প্রসঙ্গে দাবি পাক মন্ত্রীর

এর আগে বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৮ হাজার ৯৭৩ জন। এরপরের দিনেই ফের আক্রান্ত ৯১ হাজারেরও বেশি মানুষ।

The post ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজারের বেশি, রেকর্ড সংক্রমণ আমেরিকায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3myskZ0
إرسال تعليق (0)
أحدث أقدم