ভারতের বাজারে ক্রমেই বাড়ছে ই কমার্স পরিষেবার চাহিদা। আর সেই কারণে ক্রমেই এ দেশে একের পর এক পরিষেবা নিয়ে আসছে ই-কমার্স সাইট আমাজন এবং ফ্লিপকার্ট।
করোনাকালে এই ই কমার্স পরিষেবা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সাধারণের কাছে। এবার পাওয়া গেল নয়া সুখবর। জানা গিয়েছে, ভারতে নতুন করে বেশ কিছু কর্মী নিয়োগ করবে আমাজন।
উৎসবের মরশুমকে মাথাতে রেখেই এবার কর্মী নিয়োগের ভাবনা আমাজন-এর। করোনাকালে একাধিক সংস্থা কর্মী সংকোচনের পথে হেঁটেছে।

তবে এবার আমাজন গ্রাহকদের আর মসৃণ পরিষেবা দিতে কর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে। উৎসবের মরশুমে কেনাকাটার হার অনেকটাই বেড়েছে। তাই পরিষেবা মসৃণ রাখতে নতুন করে কর্মী নিয়োগের তৎপরতা নেওয়া হচ্ছে।
এর আগেও আমাজন দেড় লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করেছিল। করোনার জেরে বদলেছে জীবন। দোকান না গিয়ে অনেকেই এখন অনলাইন শপিংয়ে মজেছেন। চাহিদা বাড়তেই তাই কর্মী সংকুলান তৈরি হয়েছে। তাই নতুন করে আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আমাজন।
The post ভারতে ফের কর্মী নিয়োগ করতে চলেছে আমাজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mxmRBQ