দেশে আরও কমল সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩৬ হাজার ৪৬৯

নয়াদিল্লি: দেশে ক্রমে ক্রমে নীচের দিকে নামছে সংক্রমণের মাত্রা। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৪৬৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জনের।

দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ টি। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭২ লক্ষ ১ হাজার ৭০ জন। বিগত কয়েকদিন ধরে নীচের দিকে নামছে অ্যাক্টিভ সংক্রমণের সংখ্যা। যা যথেষ্ট ভালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে শীত আশায় অনেকেই আশঙ্কিত। বিশেষ করে চিন্তিত ডাক্তাররা। ‘ট্যুইনডেমিক’-এর সংক্রমণের আশঙ্কায় ডাক্তাররা। করোনা আতংকের মধ্যেই নতুন করে চিন্তা বাড়ছে ‘ট্যুইনডেমিক’ নিয়ে।

ডাক্তাররা মনে করছেন যে, বহু মানুষ একইসঙ্গে করোনা ও ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হতে পারেন। যার ফল আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কায় ডাক্তাররা। ডাক্তাররা বলছেন যে, হাঁচি-কাশি ‘ট্যুইনডেমিক’-এর উপসর্গ বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বহু মানুষের মধ্যে এই ‘ট্যুইনডেমিক’ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ডাক্তারদের।

অন্যদিকে দ্রুত ভ্যাক্সিন আনার জন্য তোড়জোড় চলচে বিশ্ব জুড়ে। ইঙ্গিত যা মিলছে তাতে, শীঘ্রই ভারতে ভ্যাক্সিন মিলতে পারে। অন্তত বয়স্ক বা ফ্রন্টলাইনে কাজ করা ব্যাক্তিদের ভ্যাক্সিন পাওয়ার সম্ভাবনা রয়েছে মাস কয়েকের মধ্যেই। তাই ভ্যাক্সিন কিনতে কয়েক শ কোটি টাকা মজুত রেখেছে কেন্দ্র।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, করোনার প্রতিষেধক প্রয়োগের ক্ষেত্রে প্রথম ধাপে অন্তত তিনকোটি মানুষকে দেওয়া হবে এই টিকা। এই তিনকোটি মানুষের মধ্যে ৭০-৮০ লাখ রয়েছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ প্রশাসনে কর্মরত ব্যক্তিরা। সেক্ষেত্রে দেশের এই প্রথম সারির করোনা যোদ্ধাদের সংখ্যা ২ কোটি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

The post দেশে আরও কমল সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩৬ হাজার ৪৬৯ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31NIEgv
إرسال تعليق (0)
أحدث أقدم