দুঃসংবাদ, রবিবার থেকে বাংলায় বাড়তে চলেছে মদের দাম

কলকাতা : সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। পয়লা নভেম্বর অর্থাৎ রবিবার থেকে রাজ্যে বাড়তে চলেছে বিদেশী মদের দাম। রাজ্য সরকারের পক্ষ থেকে মদের মূল্য বিন্যাস করা হয়েছে নতুন করে। সেই মূল্য বিন্যাস রবিবার থেকে কার্যকরী হতে চলেছে বলে খবর।

সরকারি সূত্র জানাচ্ছে মদ বিক্রির ক্ষেত্রে ২২টা নতুন স্ল্যাব তৈরি হয়েছে। প্রতিটি বিভাগে ওয়াইন ও বিয়ারের জন্য নতুন দাম নির্দিষ্ট করা হয়েছে। তবে দোকানে পুরোনো মদের স্টক থাকলে, তা পুরোনো দামেই বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

রাজ্য সরকার নতুন হারে যে দাম নির্ধারণ করেছে, তাতে ভারতে উৎপাদিত মদের দাম বাড়বে ২৫ থেকে ৩০ শতাংশ। পশ্চিমবঙ্গের মদ বিক্রেতা কনফেডারেশনের মতে, অগাস্ট থেকে অক্টোবর মদের বিক্রি উর্ধমুখী থাকে। এবার ৩৫ শতাংশ কম মদ বিক্রি হয়েছে।

তবে দাম বেড়ে যাওয়ার ফলে এবার মদ বিক্রির পরিমাণ আরও কমবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যে উৎপাদিত বিদেশি মদ বিক্রি হয় ১ কোটি ৪০ লক্ষ ক্রেট ও বিয়ার আশি লক্ষ ক্রেট।

এদিকে লকডাউন চলাকালীন প্রায় ৪০ দিন পর মদের দোকান খুলে যায় দেশের অধিকাংশ রাজ্যে৷ পশ্চিমবঙ্গেও স্ট্যান্ড অ্যালোন লিকার শপে শুরু হয় মদ বিক্রি৷ আর তাতেই একদিনে রাজ্যের লাভ ৪০ কোটি টাকা৷ এমনটাই সূত্রের খবর৷ রাজ্য সরকার জানায় সোমবার থেকে নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে শহরের মদের দোকানগুলি৷ এরপরই যেন ধৈয্যের বাধ ভাঙ্গে সুরাপ্রেমীদের৷

দোকান খোলার আগে থেকেই লম্বা লাইন পড়ে সর্বত্র৷ শাটার উঠতেই যেন হাতে চাঁদ পেল সুরাপ্রেমীরা৷ তবে দোকান খোলার আগেই লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেক ব্যক্তিকে কুপন বন্টন করা হয়৷ দোকানের বাইরে নির্দেশিকা ঝোলানো হয়েছিল। মাস্ক পড়ে আসুন না হলে মদ বিক্রি হবে না। সোমবার দুপুর তিনটে থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা ছিল মদের দোকান।

The post দুঃসংবাদ, রবিবার থেকে বাংলায় বাড়তে চলেছে মদের দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34KZbnx
إرسال تعليق (0)
أحدث أقدم