বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণে, আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার , কলকাতা : আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। যেভাবে গরম বাড়ছে দক্ষিণের জেলায় সেখানে স্বস্তির যে ভারী বৃষ্টি তার কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে হাওয়ার অফিসের তরফে। বৃষ্টি হলেও তার পরিমান খুবই হালকা হবে বলেই মত আবহাওয়া বিজ্ঞানীদের।

বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্যারাকপুর, কলাইকুন্ডা, ডায়মন্ড হারবার, বর্ধমান দিঘা ও হলদিয়ায় বৃষ্টির খবর মিলেছে। দিঘায় বৃষ্টির পরিমান ৩২.২ মিলিমিটার, হলদিয়ায় ৮.২ মিলিমিটার। ব্যারাকপুরে ৪.০ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়। বর্ধমানে ১.০ মিলিমিটার বৃষ্টি হয়।

বৃহস্পতিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার দক্ষিণের জেলা ও বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ২৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ২৮ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

১৪ অক্টোবর নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। তবে তা কতটা প্রভাবাশালী হবে তা আজ ১৫ অক্টোবর পর্যন্ত জানা যায়নি হাওয়া অফিসের তরফে। ফলে আগামী কয়েকদিন স্বাভাবিকভাবেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ছাড়া তেমন কিছু হবে না তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

The post বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণে, আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lQ1kUG
إرسال تعليق (0)
أحدث أقدم