স্টাফ রিপোর্টার , কলকাতা : শুক্রবার দার্জিলিংয়ে ০.৬ মিলিমিটার, মালদহে ২.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আর কোথাও বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার দার্জিলিংয়ে ৪.০ মিলিমিটারের বৃষ্টি ছাড়া কোথাও বৃষ্টি হয়নি। বুধবার সকালের রেকর্ড দেকগা গিয়েছিল কোচবিহার ও দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টি হয়নি। বৃষ্টির পরিমান ছিল যথাক্রমে ১.৮ ও ৮.৮ মিলিমিটার। প্রসঙ্গত, গত সপ্তাহের ভয়ঙ্কর বৃষ্টির জেরে আত্রেয়ী নদীতে জল বেড়ে গিয়েছিল। বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছিল। বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল। সমস্যায় পড়েছিল এলাকার বাসিন্দারা। তবে আপাতত সে সব চিন্তা থেকে মুক্তি তা বলা যেতেই পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে আপাতত বেশিরভাগ স্থানেই রোদ ঝলমলে আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ স্বাভাবিক নিয়মে তৈরি হবে। দু’এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। বৃষ্টি হবেও। তবে ভারী বৃষ্টি থেকে আপাতত রেহাই উত্তরের। আজ বৃহস্পতি ও আগামীকাল শুক্রবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে তা তেমন অস্বস্তির কারন হয়ে উঠবে না।
শুক্রবার থেকে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি রকমের। তবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানে ২ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, কাঁথি, দিঘা, হলদিয়া, মেদিনীপুর, শ্রীনিকেতনে বৃষ্টির পরিমান যথাক্রমে ৬৬.২ মিলিমিটার, ১২.৩ মিলিমিটার, ৪২.৬ মিলিমিটার, ২৫.০মিলিমিটার, ১৫.৩ মিলিমিটার, ০.৮ মিলিমিটার, ১.২ মিলিমিটার,৫.৯ মিলিমিটার।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঝাড়খণ্ড, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসমের উপরে। এর জেরেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে রাজ্যের পশ্চিমের জেলায়।
The post উত্তরেও কম হলেও বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gp06QG