BREAKING: করোনা আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা

কলকাতা: এবার করোনা আক্রান্ত হলেন বিজেপির অন্যতম নেতা অনুপম হাজরা। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই একথা জানিয়েছেন অনুপম। জানা গিয়েছে, পরীক্ষার পরে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে কোভিডবিধি লঙ্ঘন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জবাব দিতে গিয়ে বিতর্কিত মূলক মন্তব্য করেছিলেন অনুপম হাজরা।

অনুপম বলেছিলেন, “করোনা হলে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” তাঁর এই মন্তব্য নিয়ে ওঠে বিতর্কের ঝড়। তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়।

করোনা হলে মুখ্যমন্ত্রীকে তিনি কেন জড়িয়ে ধরবেন, রবিবার সে ব্যাখ্যাও অনুপম দিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন বা এই অতিমারিতে যাঁদের কাছের মানুষরা মারা গিয়েছেন, তাঁদের কষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন।’’

এই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে। অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে। কিন্তু তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনো অধিকার নেই।”

এমনকি মুকুল রায়ও জানান, “যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও কথা বলার আগে নিশ্চয়ই সতর্ক থাকা উচিত।”

The post BREAKING: করোনা আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l6R3mx
Post a Comment (0)
Previous Post Next Post