শীতকালে প্রচুর পরিমাণে জল পান, স্বাস্থ্যের জন্য আদৌ কতটা লাভজনক

কলকাতা: জল আমাদের শরীরের নানান অঙ্গের জন্য খুবই দরকারি। মানবদেহে প্রায় ৭০ শতাংশ জল থাকে যা কোষ,টিস্যু নিয়ন্ত্রণে কাজ করে। তবে আমাদের শরীর থেকে নিয়মিত ঘাম, হজম এবং প্রস্রাবের কারণে শরীর থেকে জল বেরিয়ে যায়।

শীতকালে জলপান কম করলে শরীরে অনেক সমস্যা দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন দেহে পর্যাপ্ত পরিমাণে জল পান শুধু আমাদের শরীরের ইমিউন সিস্টেমের জন্যই ভালো তাই নয়, এর আরও নানান গুণ রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন ব্যক্তির প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস জল পান করা উচিৎ। কিন্তু শীতকালে এই পরিমাণ জলে হজম করা কঠিন হয়ে পড়ে। এ কারণে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। এতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। এজন্য শীতকালেও আমাদের প্রচুর জল পান করা উচিত।

শীতকালে জলের অভাবের কারণে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। যা হাইপোথার্মিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া বায়ুজনিত রোগ যা আমাদের অসুস্থ করে এমন বেশ কিছু রোগের কারণ আসলে ডিহাইড্রেশন। তাই প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে শীতে প্রচুর পরিমাণে জল পান করা দরকার।

অন্যদিকে শীতে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের কারণে আমাদের ওজন দ্রুত বাড়তে শুরু করে। এর সঙ্গে যোগ হয় শারীরিক কম ক্রিয়াকলাপ।যার জেরে শরীর আলস্য হয়ে যায়, যার কারণে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে থাকে। দেহে পর্যাপ্ত পরিমাণে জল শরীরের মেদ হ্রাস করতে পারে।

শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি জল আমাদের শরীরকেও পরিষ্কার করে। প্রস্রাব এবং ঘামের মাধ্যমে, জল শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি বের করে দেয়। রক্তে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেনের পরিমাণ ভারসাম্যপূর্ণ করে। এটির মাধ্যমে কিডনি, লিভার, ফুসফুস এবং হার্টের অবস্থা ভালো থাকে।

The post শীতকালে প্রচুর পরিমাণে জল পান, স্বাস্থ্যের জন্য আদৌ কতটা লাভজনক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kE3vui
إرسال تعليق (0)
أحدث أقدم