বাইপাস বাংলাদেশে নিম্নচাপ, অষ্টমীতে পরিষ্কার রাজ্যের আকাশ

স্টাফ রিপোর্টার , কলকাতা : আবহাওয়ার চমক এটাই। যে নিম্নচাপ সপ্তমীর সকাল পেরিয়ে বেলাতেও চোখ সপ্তমীর সারাদিন চোখ রাঙাচ্ছিল তাই দুপুরে পট পরিবর্তন। বাইপাস বাংলাদেশ। এবং রক্ষা পায় বাংলার মানুষের ঝড় বৃষ্টির চিন্তা। হাওয়া অফিস জানিয়ে দেয় আবহাওয়ার পরিষ্কার হওয়া আসন্ন। ঠিক তাই হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঠাণ্ডা হাওয়া দিলেও শনিবার সকাল থেকেই মোটামুটি ঠিকঠাক আবহাওয়া।

শুক্রবার দুপুরে আবহাওয়া দফতর জানায়, উপকূল থেকে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে অতিশক্তিশালী নিম্নচাপ। কাজেই রাজ্যজুড়ে কমবে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর জানায় শুধুমাত্র রাজ্যের উপকূলীয় অঞ্চল ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির আশঙ্কা নেই অষ্টমীতে। হাওয়া অফিস এও জানায় আজ থেকে একেবারে আকাশ ঝকঝকে না হলেও ধীরে ধীরে কাটবে মেঘ। সারাদিন মেঘলা থাকবে আকাশ।

গত বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত রয়েছে নিম্নচাপটি। অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে থাকলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে তা সরছে। সে কারণে পুজোর সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। আজ, গভীর নিম্নচাপে পরিণত। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি। সমুদ্র উত্তাল থাকায় ২৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

The post বাইপাস বাংলাদেশে নিম্নচাপ, অষ্টমীতে পরিষ্কার রাজ্যের আকাশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34pxhx9
Post a Comment (0)
Previous Post Next Post