তিন দিন পর কলকাতার আকাশে রোদের দেখা, পারদ রইল নীচেই

স্টাফ রিপোর্টার , কলকাতা : আরও কিছুটা নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৮৬ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৪ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৭৭ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৪ ডিগ্রি থেকে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ ও সর্বনিম্ন ৬১ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৫ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আবহাওয়ার চমক এটাই। যে নিম্নচাপ সপ্তমীর সকাল পেরিয়ে বেলাতেও চোখ সপ্তমীর সারাদিন চোখ রাঙাচ্ছিল তাই দুপুরে পট পরিবর্তন। বাইপাস বাংলাদেশ। এবং রক্ষা পায় বাংলার মানুষের ঝড় বৃষ্টির চিন্তা। হাওয়া অফিস জানিয়ে দেয় আবহাওয়ার পরিষ্কার হওয়া আসন্ন। ঠিক তাই হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঠাণ্ডা হাওয়া দিলেও শনিবার সকাল থেকেই মোটামুটি ঠিকঠাক আবহাওয়া।

শুক্রবার দুপুরে আবহাওয়া দফতর জানায়, উপকূল থেকে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে অতিশক্তিশালী নিম্নচাপ। কাজেই রাজ্যজুড়ে কমবে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর জানায় শুধুমাত্র রাজ্যের উপকূলীয় অঞ্চল ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির আশঙ্কা নেই অষ্টমীতে। হাওয়া অফিস এও জানায় আজ থেকে একেবারে আকাশ ঝকঝকে না হলেও ধীরে ধীরে কাটবে মেঘ। সারাদিন মেঘলা থাকবে আকাশ।

The post তিন দিন পর কলকাতার আকাশে রোদের দেখা, পারদ রইল নীচেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TiK4uO
Post a Comment (0)
Previous Post Next Post