হাওড়া : বিল মকুবের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার আবারও উলুবেড়িয়ায় ফ্লাইওভার সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসে ডেপুটেশন দিল বামেরা।
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে সিআইটিইউ,কৃষকসভা,মহিলা সংগঠন সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা। তিনি বলেন,”আমরা মোট চারদফা দাবিতে ডেপুটেশন দিয়েছি।তার মধ্যে বিদুৎ বিল মকুব যেমন আছে তেমন রয়েছে প্রতিমাসের বিল প্রতি মাসে দিতে হবে।কোনোভাবেই এপ্রিল-জুনের বকেয়া বিল না দেওয়ায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা যাবে না।এর পাশাপাশি,কোনো লেট ফাইন নেওয়া যাবেনা।এই দাবিগুলোই মূলত আমরা করেছি।”
জুন মাসে বিদ্যুৎ বিল মকুব করার দাবিতে বিক্ষোভে নেমেছিল কংগ্রেস। করোনা, লকডাউন ও প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই দাবী জানিয়েছিল তাঁরা। তিন মাসের বিল মকুব এবং টাকা নেওয়া হয়ে গেলে তা ফেরত দেওয়ার দাবিতে কলকাতা-সহ রাজ্যের নানা জায়গায় বিদ্যুৎ প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে তারা।
ম্য্যান্ডেভিলা গার্ডেন্স এবং তারাতলায় সিইএসসি দফতরের সামনে বিক্ষোভ হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তিন মাসের বিল মকুব, বিদ্যুৎ মাসুল কমানোর পাশাপাশি তাঁরা দাবি করেছেন, জনজীবনে নিরাপত্তা ও পরিষেবা সুরক্ষিত রাখার স্বার্থে মাটির উপরে বিদ্যুতের খুঁটি ও তার রাখা যাবে না। বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবিতে পুরাতন মালদার নারায়ণপুরে ধর্নায় বসেছিল বিজেপি। সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরেই চলেছিল ধর্না। ঘটনা ছিল মে মাসের। এখন অক্টোবর এখনও সেই দাবী নিয়ে রাজনৈতিক দলগুলি প্রতিবাদ সহ ডেপুটেশন দিচ্ছে।
The post মে টু অক্টোবর, ফের বিল মকুবের দাবিতে বামেরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3o3T2KP