সঞ্জীবন কোভিড হাসপাতাল থেকে পালাল করোনা রোগী

হাওড়া : করোনা হাসপাতাল থেকে পালিয়ে গেল রোগী। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালে। সূত্রের খবর,করোনা আক্রান্ত হয়ে গত সোমবার হাওড়ার এই কোভিড হাসপাতালে ভর্তি হন উলুবেড়িয়ার জোয়ারগড়ির বাসিন্দা অর্পণ মন্ডল।

রোগীর পরিবারের অভিযোগ, বুধবার রাতে হাসপাতাল থেকে পালিয়ে যান করোনা আক্রান্ত ওই রোগী।বৃহস্পতিবার সকালে হাসপাতালের তাদের জানানো হয় যে তাদের রোগীকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগ, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও তা তাদের দেখানো হয়নি। এরপরই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালের তরফে পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছে সঞ্জীবন কর্তৃপক্ষ।তবে এতো নিরাপত্তার মাঝেও কীভাবে একজন করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়ে যান তা নিয়েই প্রশ্ন তুলেছে অর্পণ মন্ডলের পরিবার।

কলকাতা মেডিকেল কলেজে ঘটেছিল এমনই ঘটনা। পরেই আরজরিকরের আইসোলেশন ওয়ার্ড থেকে পালায় করোনা রোগী। রাতের অন্ধকারে করোনা হাসপাতাল থেকে পালালেন এক রোগী। এবারের ঘটনা ছিল মালদা জেলার। খবর পেয়ে পুলিশ গিয়ে যুবককে ফের হাসপাতালে এনে ঢোকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রের খবর ছিল, ভিনরাজ্য থেকে মালদার মহিষবাথানির বালুয়াটোলার নাপিতপাড়ায় ফেরেন ওই যুবক। গত রবিবার তাঁর করোনা ধরা পড়ে। এর পর তাঁকে পুরাতন মালদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। যুবকের সংস্পর্শে আসায় স্ত্রী-সহ ৩৬ জনকে স্থানীয় একটি স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। গভীর রাতে করোনা হাসপাতাল থেকে পালান যুবক।

ফিরে আসেন বালুয়াটোলায়। কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরিয়ে পড়েন তাঁর স্ত্রীও। ওদিকে রোগী বেপাত্তা দেখে থানায় ফোন করেন করোনা হাসপাতালের অধিকারিকরা। জানা যায়, গ্রামেই ঘুরে বেড়াচ্ছেন যুবক। খবর পেয়েই পড়িমরি করে ছোট কোতয়ালি থানার পুলিশ। যুবককে আটক করে ফের আনা হয় করোনা হাসপাতালে। শুধু এ রাজ্যে নয়। পিপিই পরে পালায় করোনা রোগী। ঘটনাটি হরিয়ানার জিন্দেয়র। দোতলার জানলা দিয়ে দড়ি ঝুলিয়ে পালিয়েছিল রোগী।

The post সঞ্জীবন কোভিড হাসপাতাল থেকে পালাল করোনা রোগী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dDNlOQ
Post a Comment (0)
Previous Post Next Post