হাথরসে গ্রেফতার হওয়া অভিযুক্তদের সমর্থনে সমাবেশ, সভা বসবে বিজেপি নেতার বাড়িতে

লখনউ: হাথরসে এবার সভা করতে চলেছে তথাকথিত উচ্চ বর্ণের সদস্যরা। ২০ বছরের নির্যাতিতাকে ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে এই সভার আয়োজন করা হচ্ছে বলে খবর। বিজেপি নেতা রাজভীর সিং পেহেলওয়ানের বাড়িতে এই সভার আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের মধ্যে এক ব্যক্তি জানিয়েছেন, “আমরা পুলিশকে এই বৈঠকের বিষয়ে অবহিত করেছি।” পাশপাশি তাঁর অভিযোগ, ‘অভিযুক্তদের মিথ্যাভাবে টার্গেট করা হয়েছে।’ উল্লেখ্য, এর আগেও শুক্রবার নির্যাতিতার গ্রামের কাছেই তথাকথিত উচ্চ বর্ণের পুরুষেরা একটি সমাবেশ অনুষ্ঠিত করেছিল।

হাথরসের ঘটনায় দেশজুড়ে জনরোষের মাঝে জেলাতে বর্তমানে বড় বড় সমাবেশ নিষিদ্ধ রয়েছে। কিন্তু যেহেতু তথাকথিত উচ্চবর্ণের এই সভা বাড়ির ভেতরে অনুষ্ঠিত হচ্ছে, তাই এক্ষেত্রে পুলিশের অনুমতি প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা তরুণীর। এই মামলার তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

হাথরাসের তরুণীর মর্মান্তিক মৃত্যুতে ফুঁসছে দেশ। পাশবিক নির্যাতনের পর ক্ষতবিক্ষত অবস্থায় ওই তরুণীকে প্রথমে আলিগড়ের জেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে দিল্লির এইমসে ভরতি করার পরামর্শ দেন। কিন্তু পুলিশ এইমসের বদলে তাঁকে সফদরজং হাসপাতালে এনে ভরতি করে। একটানা দু’সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার হার মানেন ওই তরুণী।

গোটা ঘটনায় প্রথম থেকেই যোগী পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তা এবং সহায়তা না করার অভিযোগ তুলে আসছে তরুণীর পরিবার। মৃত্যুর পরেও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, নির্যাতিতার দেহ পরিবারের অমতেই জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

The post হাথরসে গ্রেফতার হওয়া অভিযুক্তদের সমর্থনে সমাবেশ, সভা বসবে বিজেপি নেতার বাড়িতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cYi3BQ
إرسال تعليق (0)
أحدث أقدم