উৎসব মিটতেই আরও দামি হচ্ছে পেট্রোল-ডিজেল, চাপ বাড়বে মধ্যবিত্তের

নয়াদিল্লি: করোনা ও লকডাউনের জেরে দেশের অর্থনীতির হাল বেহাল। এমতাবস্থায় অর্থনীতির চাকা সচল করে তুলতে মরিয়া কেন্দ্র। এমতাবস্থায় উৎসবের মরসুম যেতে না যেতেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। সূত্র মারফৎ এখবর জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৬ টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে।

আরও পড়ুন – সাফল্য মিলছে, অক্সফোর্ডের ভ্যাকসিন থেকে পাওয়া যাচ্ছে ইমিউন রেসপন্স

উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা।

বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

The post উৎসব মিটতেই আরও দামি হচ্ছে পেট্রোল-ডিজেল, চাপ বাড়বে মধ্যবিত্তের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oul7ej
إرسال تعليق (0)
أحدث أقدم