নয়াদিল্লি: ১০,০০০ ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#অটল টানেল একটি সিঙ্গল টিউব টানেল। যার দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। লে-মানালি হাইওয়ের উপর পীর পিঞ্জল পাস দিয়ে তৈরি হয়েছে এই হাইওয়ে। এটাই এই ১০,০০০ ফুট উচ্চতায় সবথেকে লম্বা টানেল।
#এই টানেলের ফলে লে থেকে মানালির দূরত্ব কমবে ৪৬ কিলোমিটার। সময় ৫ ঘণ্টা কম লাগবে।
#১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই টানেল। মানালি থেকে ২৫ কিলোমিটার দূরে এই টানেল শুরু। এটি লাহুল ভ্যালির সিসু পর্যন্ত গিয়েছে।
#প্রত্যেকদিন এই টানেল দিয়ে ৩০০০ গাড়ি ও ১৫০০ ট্রাক যেতে পারবে। এগুলির গতি থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার।
#প্রত্যেক ২৫০ মিটার অন্তর রয়েছে সিসিটিভি ক্যামেরা। ৫০০ মিটার অন্তর এমার্জেন্সি এক্সিট।
#জরুরি কারণে যোগাযোগের জন্য ১৫০ মিটার অন্তর টেলিফোন কানেকশন রয়েছে।
#আগে এই টানেলের নামকরণ হয়েছিল রোটাং টানেল। ২০১৯-এ ২৪ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে কেন্দ্র এই টানেলের নামকরণ তাঁর নামে করার সিদ্ধান্ত নেন।
#অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন এই টানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
#অটল রোটাং তৈরি করতে লেগেছে ১৪,৫০৮ মেট্রিক টন স্টিল।
রোটাং পাসে কাজ করার সময় পাওয়া যায় বছরে মাত্র ৪ থেকে ৫ মাস। প্রবল ঠান্ডা ও বরফের জন্য বছরের বাকি সময় বন্ধই থাকে এই পথ। এই টানেল চালু হলে সারা বছরই যাতায়াত করা সম্ভব হবে মানালি-লে হাইওয়েতে। তবুও ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভূত নিদর্শন এই অটল টানেল।
১০ হাজার ফুট উচ্চতায় এই ধরনের কাজ যথেষ্ট কঠিন বলেই জানিয়েছেন নির্মানকারী সংস্থার আধিকারিকরা।
টানেলের ভিতরে আগুন লাগলেও যাতে দ্রুত ভিতরে আটকে থাকা মানুষদের বের করে আনা যায় তারও ব্যবস্থা রয়েছে। টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। রাস্তার দুপাশে ১ মিটার করে ফুটপাত তৈরি করা হয়েছে। এই টানেলটি মানালি থেকে লে শহরের দূরত্ব ৪৬ কিলোমিটার কমিয়ে দেবে।
সামরিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ এই টানেল। লাদাখে ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে সেনা ও সেনাবাহিনীর রসদ আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
The post বিশ্বের দীর্ঘতম টানেল: রইল বেশ কয়েকটি তথ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3imMBOB