পাহাড় থেকে ফিরেই জঙ্গলমহলে যাবেন মমতা

কলকাতা : করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। এবার তিনি যাবেন জঙ্গলমহল সফরে।

সূত্রের খবর, আগামী ৬ থেকে ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম যাচ্ছেন। ৬ অক্টোবর বিকাল ৪ টায় খড়গপুরে প্রশাসনিক বৈঠক করবেন। আর ৭ অক্টোবর দুপুর ২ টোয় ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠকে থাকবেন জেলার আধিকারিকরা। যদিও হাতে গোনা কয়েকজন প্রশাসনিক কর্তা সশরীরে বৈঠকে হাজির থাকবেন।

এদিকে হাথরসের প্রতিবাদে আজ শনিবার বিকালে কলকাতায় হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বহুদিন পর ফের কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি ৷

আজ শনিবার বিকাল ৪ টায় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মমতা৷

অন্যদিকে শুক্রবারই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, হাথরসে নির্যাতিতার বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। এরইমধ্যে সেখানকার একটি ভিডিওতে দেখা গিয়েছে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে মাটিতে লুটিয়ে পড়েন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূলের ওই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডলেরা। শুক্রবার সকালে নির্যাতিতার বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় বলে তৃণমূলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে।

জানা গিয়েছে, তাঁদেরকে ভিতরে যেতে দেওয়ার জন্য স্থানীয় পুলিশের কাছে বারবার অনুরোধ করে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তা সত্বেও মেলেনি প্রবেশাধিকার। সাফ জানানো হয়েছে, ১৪৪ ধারা জারি থাকায় ঢোকা যাবে না গ্রামে।

The post পাহাড় থেকে ফিরেই জঙ্গলমহলে যাবেন মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ldr3pJ
Post a Comment (0)
Previous Post Next Post