ট্রাম্পের করোনা সত্ত্বেও রবিবার থেকে এশিয়া সফরে পম্পেও

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন করোনা‌ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ওয়াল্টার রীড সামরিক হাসপাতালে চিকিৎসাধীণ ‌ রয়েছেন তখন বিদেশমন্ত্রী মাইক পম্পেও পূর্ব নির্ধারিত এশিয়া সফর শুরু করছেন। তিনি রবিবার থেকে এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে সফরে যাচ্ছেনI এই সফরে পম্পেও এশিয়ায় অবস্থিত মার্কিন মিত্র দেশগুলির কাছে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে জানা গিয়েছে।

এবারে তিনি জাপান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করবেন I ওয়াশিংটন ফেরার আগে শুক্রবার ক্রোয়েশিয়ায় সাংবাদিকদের পম্পেও জানান, তাঁর স্ত্রী সুসান ও তাঁর করোনা পরীক্ষা হলেও, ফলাফল নেগেটিভ এসেছেI তাছাড়া তিনি আরও জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বরের পর তার সঙ্গে ট্রাম্পের দেখা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা করছেন বলে তিনি জানান।

ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেভিড স্টিলওয়েল পম্পেওর আসন্ন এশিয়া সফরসূচি সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, এই সফরের শুরুতে জাপানে যাবেন পম্পেও। সেখানে গিয়ে তিনি জাপানের নুতন প্রধানমন্ত্রী, ইয়োশিহিদো সুগা’র সঙ্গে দু’দেশের অংশদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। এই সফরের ফলে জাপান আমেরিকা সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

স্টিল ওয়েল জানিয়েছেন, তারপর জাপান থেকে পরবর্তী গন্তব্যস্থল হল মঙ্গোলিয়া। পম্পেওর এটাই প্রথম মঙ্গোলিয়া সফর। মঙ্গোলিয়ার গণতন্ত্র এবং মানবাধিকার শক্তিশালী করার প্রচেষ্টাকে আমেরিকা সমর্থন করে। মার্কিন মঙ্গোলিয়া বাণিজ্য বিনিয়োগ আরও জোরদারের ব্যাপারে আলোচনা হবে।এই সফরে পম্পেও শেষ গন্তব্যস্থল সিওল। এই সফর শুরু হচ্ছে নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক মাস আগে। ফলে পম্পেওর এই এশিয়া সফরের একটা তাৎপর্য আছে বলে মনে করছে বিভিন্ন মহল।

The post ট্রাম্পের করোনা সত্ত্বেও রবিবার থেকে এশিয়া সফরে পম্পেও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SnX8Ph
Post a Comment (0)
Previous Post Next Post