বেঙ্গালুরু: মর্মান্তিক দুর্ঘটনা কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ৫০০ কিলোমিটার দূরে কারওয়ারে। সেখানে প্যারাগ্লাইডিং-এর সময় মৃত্যু হয়েছে এক নৌবাহিনীর এক আধিকারিকের।
সূত্র মারফৎ খবর, নৌবাহিনীর আধিকারিক ও তাঁর প্রশিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর বিচ থেকে উড়ান নিয়েছিল। ১০০ ফুট উঁচু থেকে সেটি গিয়ে পড়ে সমুদ্রের জলে। ফলে মৃত্যু হয় নৌবাহিনীর আধিকারিকের। মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
মৃত আধিকারিকের নাম মধুসূদন রেড্ডি (৫৬), তিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। কারোয়ারের নৌঘাঁটিতে পোস্টিং ছিল তাঁর। দুর্ঘটনার দিন পরিবার এবং বন্ধুদের সঙ্গে বিচে ঘুরতে এসেছিলেন তিনি।
আরও পড়ুন – দিল্লিতে কি ফের জঙ্গি হামলার ছক, পুলিশের জালে ৪ কাশ্মীরি যুবক
ওপর থেকে নীচে পড়ার পরে মৎস্যজীবী ও লাইফগার্ডরা ওই প্রশিক্ষককে উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যবশত মধুসূদন রেড্ডি দড়িতে জড়িয়ে পড়েন ও জলের গভীরে তলিয়ে যান।
পরে মৎস্যজীবীরা ও লাইফগার্ডেরা মিঃ রেড্ডিকেও উদ্ধার করেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
The post মাঝ আকাশে দুর্ঘটনা, মৃত নৌবাহিনীর আধিকারিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sqazy4