দক্ষিণ-পশ্চিম রেলে বড় সিদ্ধান্ত, খুলে যাচ্ছে টিকিট রিজার্ভেশন কাউন্টার

বেঙ্গালুরু : খুলে যাচ্ছে রেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার। বৃহস্পতিবার এই ঘোষণা করে দক্ষিণ পশ্চিম রেলওয়ে। জানানো হয়েছে কম্পিউটার পরিচালিত টিকিট বুকিং কাউন্টারগুলি খুলে দেওয়া হচ্ছে। ১৬ই অক্টোবর থেকে এই সিদ্ধান্ত জারি করা হচ্ছে। টিকিট রিজার্ভেশনের জন্য যাতে সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে না হয়, তার জন্যই এই ব্যবস্থা।

এক সরকারি বিবৃতিতে দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে, মালেশ্বরম, হোয়াইটফিল্ড, কুপ্পাম, কারমেলারাম, ডোড্ডাবাল্লাপুর, চিক্কাবানাওয়ার, বনসওয়াড়ি, বেঙ্গালুরু ইস্ট, গৌরিবিদানুর, পেনুকোন্ডা, মাড্ডুরু ও চিক্কাবল্লাপুরা স্টেশনে খুলে যাচ্ছে টিকিট রিজার্ভেশন কাউন্টার।

লকডাউন শুরু হওয়ার আগে যে সময় ধরে কাজ চলত বা টিকিট বুকিং করা হত, সেই সময় অপরিবর্তিত রাখা হয়েছে। রেলওয়ের বিবৃতি জানাচ্ছে উৎসবের মরশুমে টিকিটের চাহিদা বাড়ছে। সেই চাহিদা সামাল দিতেই এই সিদ্ধান্ত খুলে দেওয়া হচ্ছে। ২০ অক্টোবর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত ফেস্টিভ স্পেশাল ট্রেন চালানো হবে। সেই টিকিট বুকিংয়ের জন্য কাউন্টার খুলে দেওয়া হয়েছে।

তবে টিকিট কাটার জন্য বিশেষ নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানিয়েছে দক্ষিণ পশ্চিম রেলওয়ে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করার মতো একাধিক নিয়ম মেনেই টিকিট কাটতে হবে।

এদিকে, জানা গিয়েছে, উৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পর্যন্ত ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানো হবে ভারতীয় রেলের তরফে। আর এর ফলে নিয়ন্ত্রন করা যাবে যাত্রীদের এমনটা মনে করা হচ্ছে। উৎসবের মরসুমে এই সুবিধা দেওয়াতে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষজন।

পাশপাশি এও জানানো হয়েছে ওই সকল ট্রেনের ভাড়া সাধারণের সুবিধা মতই রাখা হবে। এমনটা জানা গিয়েছে রেলওয়ে দফতরের তরফে। ফলে মনে করা হচ্ছে এর উপরে অতিরিক্ত চার্জ বসতে পারে। ফলে এই ট্রেনের টিকিট ১০ থেকে ৩০ শতাংশ দামী হতে পারে মেল ট্রেনের থেকে।

এই সব বিশেষ ট্রেন চলবে কলকাতা, পাটনা, বারানসী, লখনউ থেকে শুরু করে আরও একাধিক শহর থেকে। দুর্গা পুজো, দশেরা, দিওয়ালি, ছট পুজো উপলক্ষে গ্রাহকদের জন্য এই সুবিধা আনা হয়েছে। অর্থাৎ করোনা পরবর্তী সময়ে সকলে যাতে উৎসবের মরসুম খুশি মনে উদযাপন করতে পারে সেই কারণে রেলের তরফে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

The post দক্ষিণ-পশ্চিম রেলে বড় সিদ্ধান্ত, খুলে যাচ্ছে টিকিট রিজার্ভেশন কাউন্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IE7EjP
إرسال تعليق (0)
أحدث أقدم