স্টাফ রিপোর্টার , কলকাতা : করোনা আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পিছিয়ে গিয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’। পিছিয়েছে অস্কারসহ আরও দেশ বিদেশের ফিল্ম সংক্রান্ত উৎসব অনুষ্ঠান। এই পরিস্থিতিতে বাড়িতে বসেই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করল বহরমপুরের কয়েকজন কলেজ পড়ুয়া। নাম ‘ছোট্টো ফিল্ম ফেস্টিভ্যাল’ । প্রজেক্টার ভাড়া করে বাড়ি ছাদে খোলা আকাশের নিচে তৈরি করে আস্ত থিয়েটার । তিন দিনের এই ফেস্টিভেলের গতকাল ছিল প্রথম দিন।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আয়োজন করা হয় ফেস্টিভ্যাল। ব্যবস্থা ছিল স্যানিটাইজ়ারের । সামাজিক দূরত্ব বিধি মেনে প্রায় ১৫ জনকে সিনেমা দেখানো হয়। ফেস্টিভেলের উদ্যোক্তা দেবনীল সরকার বলেন, ‘আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি তারা গত নয় মাস হলে যেতে পারিনি। তাই আমাদের পছন্দের সিনেমা বড় স্ক্রিনে দেখতে চেয়েছি। মূলত এই চিন্তা থেকেই উদ্যোগ। আমার মনে হয় সিনেমা দেখার জন্য বড় স্ক্রিনের বিকল্প হয় না’
উদ্যোক্তাদের প্রত্যকেই কলকাতা,যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা, চলচ্চিত্র বিভাগের ছাত্র। তিনদিনের এই ফিল্ম ফেস্টিভালের শনিবার ছিল দ্বিতীয় দিন। প্রথম জার্মান চলচ্চিত্র পরিচালক মাইকেল হ্যানেকির তৈরি ছবি ‘দ্য হোয়াইট রিবন’ দেখানো হয়। শনিবার দেখানো হয় এলেম ক্লিমভ পরিচালিত ছবি ‘কাম অ্যান্ড সি মি’। আজ শেষ দিন , রবিবার দেখানো হবে ঋত্বিক ঘটকের তৈরি ছবি ‘বাড়ি থেকে পালিয়ে’। স্যোশাল মিডিয়াকে কাজে লাগিয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
অতিমারি পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এ বছর পিছিয়ে দেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে এ কথা ঘোষণা করেন তিনি। উত্সবের জন্য নতুন যে দিন ধার্য করা হয়েছে, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ট্যুইট করে কলকাতা চলচ্চিত্র উত্সব পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সব স্টেকহোল্ডার ও সমস্ত সিনেপ্রেমীদের জানাচ্ছি যে, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের উত্সবের সময়ের পরিবর্তন করা হয়েছে। এটা এ বার হতে চলেছে ২০২১ সালের ৮-১৫ জানুয়ারি। আসুন, প্রস্তুতি শুরু করা যাক!’ প্রসঙ্গত এবারে কলকাতা চলচিত্র উৎসবের ২৬তম বছর। নবান্ন সূত্রে খবর, উত্সবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মুম্বইয়ে শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ নানা বিশিষ্ট অতিথির কাছে আমন্ত্রণ পৌঁছেও গিয়েছে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য ছবির নির্বাচনের কাজও প্রায় শেষ।
The post বিশ্বজুড়ে বন্ধ ফিল্ম ফেস্টিভ্যাল, ছাদেই ছবির উৎসব পড়ুয়াদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oLKR6c