করোনা ধ্বংসযজ্ঞের মাঝে সুখবর, বিজ্ঞানীদের কাছে রোগ নির্মূলের নয়া কৌশল

ওয়াশিংটন: আমেরিকান বিজ্ঞানীরা এবার করোনা মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার সাহায্যে তারা করোনার ভাইরাসকে বিস্তার রোধে কিছুটা সফল হবেন বলে দাবি। এই নতুন পদ্ধতি ওই নির্দিষ্ট প্রোটিনকে বাধা দেয় যার মাধ্যমে ভাইরাস কোষের ভিতরে প্রবেশ করে। এরফলে ভাইরাস আর ছড়াতে পারে না।

বিশেষজ্ঞরা আত্মবিশ্বাসী যে, তাঁদের এই গবেষণাটি কোভিড ১৯ এর নিরাময়ে ওষুধ প্রস্তুত করতে খুব কার্যকর হিসাবে প্রমাণিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সান আন্তোনিয়াতে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ‘হেলথ সায়েন্স সেন্টার’ এর গবেষকরা এই গবেষণা করেন। জার্নাল সায়ন্সেও এই রিসার্চ পেপার প্রকাশিত হয়েছিল।

এর জন্য বিজ্ঞানীরা দুটি অণু তৈরি করে করেন, যা করোনভাইরাস দ্বারা ব্যবহৃত ‘সিজার’ এনজাইমকে বাধা দেয়। হেলথ সায়েন্স সেন্টার’ এর গবেষক শন কে ওলসেন জানিয়েছেন, এই এনজাইম প্রোটিনের নির্গমনকে উত্সাহ দেয়, যা ভাইরাসকে নিজের প্রতিরূপ করতে সহায়তা করে।

তবে নতুন একটি দাবি করেছেন ভারতীয় গবেষকরাও। গোলমরিচ করোনা ভাইরাসের চিকিত্সার ওষুধ তৈরি করতে অত্যন্ত ফলদায়ক হতে পারে বলে মনে করছেন গবেষকরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পদার্থবিজ্ঞান বিভাগের গবেষকরা এক গবেষণায় এটি প্রকাশ করেছেন।

তাঁরা জানিয়েছেন, গোলমরিচে থাকা পেপারেরিন নামক উপাদান করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারে। প্রধান গবেষক উমাকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, ‘অন্য যে কোনও ভাইরাসের মতো, SARS-CoV-2 ও মানবদেহের কোষগুলিতে প্রবেশ করার জন্য পৃষ্ঠের প্রোটিন ব্যবহার করে।’ তিনি ও তাঁর দল এমন একটি প্রাকৃতিক উপাদান আবিষ্কার করেছেন যা এই প্রোটিনকে বেঁধে রাখবে ও ভাইরাসকে মানুষের কোষে প্রবেশ করতে বাধা দেবে।

তিনি জানিয়েছেন, এই ফলাফল খুব আশাজনক। এই গবেষণা নিয়ে কোনও সন্দেহ প্রকাশের জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে নিশ্চিতকরণের জন্য পরীক্ষাগারে যে আরও গবেষণা প্রয়োজন সে কথাও বলেন তিনি।

The post করোনা ধ্বংসযজ্ঞের মাঝে সুখবর, বিজ্ঞানীদের কাছে রোগ নির্মূলের নয়া কৌশল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dJGqDO
إرسال تعليق (0)
أحدث أقدم