সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাপত্র পাঠালেন মমতা

কলকাতা: একেবারে সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন পুলিশ প্রশাসন৷ তাদের লড়াইকে কুর্নিশ জানানোর পাশাপাশি পাঠালেন শুভেচ্ছাবার্তা৷ এই প্রথম বাংলার কোনও মুখ্যমন্ত্রী বিজয়ার শুভেচ্ছাপত্র পাঠালেন পুলিশ অফিসারদের৷

সূত্রের খবর, রাজ্যের সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু পুলিশ কর্মীদের পাশাপাশি বিশিষ্টজনদেরকেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি৷ এমনকিবিশিষ্টজনদের বাড়িতে বিজয়ার মিষ্টিও পাঠিয়েছেন মমতা৷

দশমীতে টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লিখেছেন,‘বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।’ অন্যদিকে কলকাতা ও রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন৷

রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ও পুলিশের প্রশংসা করেছেন৷ রাজ্যপাল টুইটে কলকাতা এবং রাজ্য পুলিশকে ট্যাগ করে লেখেন, “সাহসী পুলিশকর্মীদের কুর্নিশ। তাঁরা যেভাবে পারিবারিক দায়িত্বকে তুচ্ছ প্রমাণ করে করোনার মতো মহামারী এবং আমফানের মতো প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে লড়াই চালাচ্ছে, তাঁদের নিঃস্বার্থ ত্যাগকে সম্মান জানাই।”

পুলিশ ‘রাজনৈতিক দলদাস’এ পরিণত হয়েছেন বলে অতীতে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি। সেই রাজ্যপালই রাজ্যের পুলিশের প্রশংসা করলেন।

পশ্চিমবঙ্গের আইন–শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অভিযোগ তুলে রাজ্য সরকারকে ‘‌লাস্ট ওয়ার্নিং’‌ অর্থাৎ শেষবারের মতো সাবধান করে দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছিলেন, “আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সংবিধান মেনে চলুন। আমি সংবিধান রক্ষা করতেই রাজ্যে এসেছি।

কিন্তু অনেকে আগুন নিয়ে খেলছে। তাঁরা (‌সরকারি আমলা ও পুলিশ)‌ রাজনৈতিক কর্মী নন, তাই রাজনৈতির কর্মীর মতো আচরণ করা তাঁদের ঠিক হচ্ছে না। যারা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছেন তাঁদের হয়তো মনে নেই যে নিয়তি বলেও কিছু আছে।” এর পরই রাজ্যপাল বলেন, “এটাই আমার লাস্ট ওয়ার্নিং।”

মহারাষ্ট্রের রাজ্যপালের মতো পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও সংযত থাকার বার্তা দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে জেতা রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি৷

সিঙ্ঘভি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি অন্যান্য রাজ্যপাল, বিশেষত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ক্ষেত্রেও একই কথা বলতেন, ভাল হত।’’ সিঙ্ঘভির মতে, ‘‘পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভাষার প্রয়োগ মহারাষ্ট্রের তুলনায় অনেক বেশি সীমা ছাড়িয়ে গিয়েছে।’’

The post সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাপত্র পাঠালেন মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oAeGGw
إرسال تعليق (0)
أحدث أقدم