বাতাসে দূষণ বাড়াচ্ছে চিন, ভারত ও রাশিয়া : ট্রাম্প

ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে ভারতের সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি রাশিয়া, ভারত ও চিনের মাধ্যমেই বাতাসে দূষণের পরিমাণ বেড়ে চলেছে। তবে সেই তালিকায় একেবারে নিচের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে বলে দাবি তাঁর।

এক নির্বাচনী জনসভায় তিনি বলেন তিনি জানান, এই সমস্ত দেশে বায়ু দূষিত। শুধু তাই নয় ভারত চিন ও রাশিয়ার মতো দেশগুলি দূষণ নিয়ন্ত্রণে জন্য নিজেদের ভূমিকাও ঠিক ভাবে পালন করে না বলেই দাবি ট্রাম্পের। নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনী জনসভায় এই বক্তব্য রাখেন তিনি।

ট্রাম্প বলেন তাঁর প্রশাসন জ্বালানি বাঁচানো থেকে শুরু করে পরিবেশ দূষণ রোধে একাধিক কার্যকরী পদক্ষেপ নিয়েছে।কিন্তু রাশিয়া, ভারত ও চিনের দৌলতে দূষণ বাড়ছে। আমেরিকার পরিবেশ অন্যান্য দেশের তুলনায় ভাল।

ট্রাম্প বলেন ভারত, রাশিয়া বা চিনের মত দেশগুলি জানেই যা যে পরিবেশ সংরক্ষণ কীভাবে করতে হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে এই দেশগুলির প্রাথমিক ধারণা নেই বলেই মনে করেন মার্কিন রাষ্ট্রপতি। আরও কয়েক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘আমি কোনও শহরের নাম করতে চাই না। কিন্তু এমন কিছু কিছু শহর আছে যেগুলোতে গেলে নিশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হয়।’

উল্লেখ্য, পরিবেশ রক্ষার জন্য প্যারিস চুক্তি থেকে ট্রাম্পের নেতৃত্বেই বেরিয়ে গিয়েছিল আমেরিকা। ট্রাম্প ওই সাক্ষাৎকারে জানান প্রিন্স চার্লসের সঙ্গে মিনিট পনেরো কথা হবে বলে ঠিক ছিল, কিন্তু শেষমেশ প্রায় দেড় ঘন্টা কথা বলেন তাঁরা। আবহাওয়ার পরিবর্তন নিয়ে তিনি যথেষ্ট ভাবিত বলেই দাবি মার্কিন প্রেসিডেন্টের। তিনি বলেন, ”আমি তাকে জানিয়েছি বিভিন্ন রকম তথ্য বলছে আমেরিকার পরিবেশ পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় যথেষ্টই ভালো।”

The post বাতাসে দূষণ বাড়াচ্ছে চিন, ভারত ও রাশিয়া : ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HdIQy2
إرسال تعليق (0)
أحدث أقدم