আকাশ থেকে জলে নেমে এসেছে ‘এলিয়েন’, খবর পেয়ে ছুটল পুলিশ

নয়ডা: করোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে আতঙ্কিত গোটা দেশ। আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে ইতিমধ্যেই। পাশপাশি রাজ্যর তরফেও নেওয়া হচ্ছে বেশ কিছু পদক্ষেপ। তবে তার মধ্যে এরই মধ্যে এক অদ্ভুত ঘটনা। এলিয়েন আতঙ্কে রীতিমত আতঙ্কিত হয়ে পরেছিল উত্তর প্রদেশের দাঙ্কাউর এলাকার একাধিক মানুষজন। বিষয়টি নিয়ে জানানো হয়েছিল প্রশাসনের কাছেও তবে তার মধ্যে থেকে বেরিয়ে এল এক নতুন তথ্য।

জানা গিয়েছে, জনপ্রিয় কমিক চরিত্র আয়রন ম্যানের আদলে তৈরি একটি বেলুন ওড়ানো হয়েছিল। আর সম্পূর্ণ ওই চরিত্রের ধাচে বিশেষ ভাবে বানানো হয়েছিল ওই বেলুনটি। আর সেই কারণেই সাধারণ ভাবে মানুষজন দেখে ভেবেছিলেন এলিয়েন। আর সেই কাআরনেই আতঙ্কিত হয়ে পরেছিলেন। তবে বিষয়টি সামনে আসাতে অবাক হয়েছেন অনেকে।

তবে কে বা কারা এই বেলুন উরিয়েছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি। শনিবার সকালে এই বেলুন দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। আর অদ্ভুত আকারের ওই বেলুন দেখে প্রাথমিক ভাবে সকলেই চমকে গিয়েছিলেন।

বেলুনটির গ্যাস কমে আসাতে সেটি ভাত্ত পারসাউল গ্রামের কাছে একটি জলাশয়ের কাছে পরেছিল। বিষয়টি কি তা দেখার আগ্রহে ওই এলাকাটে জড়ো হয়েছিল একাধিক মানুষ।’ এমনকি প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে। ওই এলাকার পুলিশে আধিকারিক জানিয়েছেন বেলুনটিতে গ্যাস ভরে ওড়ানো হয়েছিল। কিন্তু তারপরে এটি উড়তে উড়তে ওই জলাশয়ের কাছে এসে পরেছিল। বেলুনটির একটি অংশ জলাশয়ে পরেছিল। আর তা কিছুটা কাপছিল।

আর তাই দেখে আতঙ্কিত ছিলেন সাধারন মানুষজন। তিনি এও জানিয়েছেন বেলুন টি অদ্ভুত আকারের জন্য সকলে অবাক হয়ে গিয়েছিল। এও জানা গিয়েছে ওই বেলুনে ক্ষতিকারক কোন গ্যাস বা পদারথ ছিল না। কিন্তু অন্য রকম আকৃতির হওয়ার কারণেই অবাক হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষজন।

The post আকাশ থেকে জলে নেমে এসেছে ‘এলিয়েন’, খবর পেয়ে ছুটল পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FOYsYM
إرسال تعليق (0)
أحدث أقدم