পাটনা: এবার বিহার। ভোটের জন্য প্রবল নিরাপত্তা থাকলেও মহিলাদের ওপর ঘটে চলেছে একের পর এক অপরাধ। এবার বিহারের কিষানগঞ্জে ৩ যুবকের হাতে ধর্ষিতা হলেন এক যুবতি।
অভিযোগ তিন ভাই মিলে ছুরি দেখিয়ে ওই যুবতিকে গণধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
কিষাণগঞ্জের এসপি কুমার আশিষ জানান, ওই যুবতি যখন ঘাস কাটছিল, সে সময় ছুরির ভয় দেখিয়ে যুবতিকে জোর করে গাড়িতে টেনে তোলে ওই তিন জন। এরপর নির্জন স্থানে নিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমানে নির্যাতিতা কিষানগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। মহিলা থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন – BREAKING NEWS: আটক হওয়া চিনা সেনাকে চিনের হাতে তুলে দিল ভারত
এসপি জানিয়েছেন, নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় ও দোষীরা যাতে কড়া শাস্তি পায় তা দেখা হবে।
উল্লেখ্য, মঙ্গলবারেই নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শিবহর জেলা। স্থানীয় ছাপরা থানার অন্তর্গত একটি গ্রামে ওই নাবালিকার মৃতদেহ মেলে। তদন্তে জানা গিয়েছে সোমবার গণধর্ষণ করা হয়। পরে ধর্ষকরা ছুরি দিয়ে কেটে খুন করে। ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ ও প্রশাসনের কর্তারা।
পর পর এহেন ঘটনা ঘটায় বিরোধী সহ সাধারণ মানুষের প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিহার সরকারকে। নির্বাচনের কড়া নিয়মের মধ্যেও কীভাবে এসব ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
The post ছুরি দেখিয়ে গাড়িতে তুলে যুবতিকে গণধর্ষণ, শ্রীঘরে ৩ ভাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HnHXTX