ইসলামাবাদ : বিতর্কিত মন্তব্য পাকিস্তানের সেনেটর আনওয়ার উল হকের কাকার। এদিন কাকার বলেন সিন্ধ প্রদেশের হিন্দু মেয়েরা নিরাপদে রয়েছেন। কোনও ভাবেই বলপ্রয়োগ করে বা জোর করে তাঁদের ধর্মান্তরিত করা হয় না। বেশিরভাগ ঘটনাতেই হিন্দু মেয়েটির সম্মতি পাওয়া যায়।
কাকার বলেন, তাই এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা উচিত বিশ্বের। হিন্দু মেয়েটির সম্মতি নিয়েই ওই মেয়েটিকে ধর্মান্তরিত করা হয়। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলেও পাকিস্তানকে একহাত নেয় নয়াদিল্লি। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যোগ্য উত্তরাধিকার বহন করে চলেছে পাকিস্তান বলে ব্যাখ্যা করে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি অ্যাট হিউম্যান রাইটস রেকর্ড পবন বাধে জানান পাকিস্তান এমন একটি দেশ, যারা অসহিষ্ণুতা ও মানবাধিকার লঙ্ঘন করেই ঐতিহ্য তৈরি করছে।
পবন বাধে এদিন বলেন পাকিস্তানের সংস্কৃতি সন্ত্রাসবাদের। এই দেশের চরিত্র সবাই চেনে। তাই নতুন করে কিছু বলার নেই। আন্তর্জাতিক মঞ্চে বারবার ভারত পাকিস্তান স্বরূপ তুলে ধরেছে। সমর্থনও পেয়েছে বহু দেশের। তবু পাকিস্তানের চেহারা বদলায়নি। ভারতের প্রতিনিধি এদিন জানান, পাকিস্তানে প্রতিদিন অসংখ্য সংখ্যালঘু মানুষ তাঁদের ধর্মাধিকার হারান, মানবাধিকার লঙ্ঘন পাকিস্তানে নিত্যনৈমিত্তিক ঘটনা।
পাক মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের যে হেনস্থা প্রতিদিন হয়, তার জবাব আগে দিক ইসলামাবাদ। এদিন ভারত বলে যে দেশ সন্ত্রাসবাদের উৎসমুখ, তাকে মানবাধিকার নিয়ে কথা বলা মানায় না। এদিন পাকিস্তানকে নার্সারি অফ টেররিজম বলে ব্যাখ্যা করেছে ভারত।
ভারত জানায়, প্রাদেশিক হিংসা, গণহত্যা, ধর্মান্তরিত করা, পাক সেনার অত্যাচার সব সহ্য করতে হয় পাকিস্তানের সংখ্যালঘুদের। বিশেষত বালোচিস্তানের পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করেন ভারতের ফার্স্ট সেক্রেটারি। এই বিষয়ে ভারত বেশ উদ্বিগ্ন বলেও জানান তিনি। পাক অধিকৃত কাশ্মীরে প্রকৃত কাশ্মীরি আজ খুঁজে পাওয়া দুষ্কর বলে মন্তব্য করেন তিনি।
The post ‘হিন্দু মেয়েরা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়’, বিতর্কিত মন্তব্য পাক সেনেটরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ocX8A4