নয়াদিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬৩ হাজার ৩৭১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৯ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ৪ হাজার ৫২৮ জন, সুস্থ হয়ে উঠেছে ৬৪ লক্ষ ৫৩ হাজার ৭৮০ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে দেশজুড়ে এখন অবধি করোনার জেরে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ১২ হাজার ১৬১ জনের।
অন্যদিকে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন বেরিয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। একাধিক সংস্থার তৈরি ভ্যাকসিন নতুন বছরের শুরুতেই হাতে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
তবে সাধারণ মানুষের এই মুহূর্তে বড় চিন্তা রয়েছে সামনের শীতকাল নিয়ে। এমনকি শীতে করোনা ভাইরাস বাড়তে পারে এমন অনেক গবেষণা ইতিমধ্যে সামনে আসছে। গবেষণায় বলা হচ্ছে, গরমকালে অ্যারোসোলের ছোট ছোট কণার কারণে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, শীতকালে রেসপিরেটরি ড্রপলেট সরাসরি সম্পর্কে আসার ফলে করোনা আরও বাড়তে পারে।
গবেষকরা জানিয়েছেন, যে সব জায়গায় তাপমাত্রা খুব কম এবং আর্দ্রতা বেশি, সেসব জায়গায় ড্রপলেট মাটিতে পড়ার আগেই ৬ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করে ফেলতে সক্ষম।
অন্যদিকে করোনা যুদ্ধে অনেকতা সাফল্য পেয়েছে রাশিয়া। পুতিনের দেশের তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’-কেও এবর ছাড়পত্র দিয়ে দিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। বিশ্বে সর্বপ্রথম করোনার ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা করে রাশিয়া। ‘স্পুটনিক-ভি’-র পর এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’-কেও ছাড়পত্র দিল সে দেশের সরকার।
উচ্ছ্বসিত পুতিনের ঘোষণা, ‘‘নভোসিবিরস্কের ভেক্টর সেন্টারের আবিষ্কার এপিভ্যাককরোনা। এটি দ্বিতীয় করোনা ভ্যাকসিন।’’ জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
রাশিয়ার দাবি, দ্রুত পরবর্তী ধাপগুলিও শেষ করার চেষ্টা চলছে। রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন বিশ্বের বাকি দেশগুলিতে পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন পুতিন। করোনার তৃতীয় ভ্যাকসিন আবিস্কারের ঘোষণাও শীঘ্রই হবে বলেও জানান পুতিন।
The post করোনায় দেশজুড়ে মৃত ১.১২ লক্ষ, সংক্রমণ ছাড়াল ৭৩ লক্ষের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k4HWCO