মধুবনী ও পাটনা: ফের ইন্দ্রপতন বিহারে। নির্বাচনের আগেই আরও এক হেভিওয়েট রাজনীতিকের প্রয়াণ হলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কপিল দেও কামাত।
জেডিইউ শীর্ষ নেতা এবং মন্ত্রী কপিল দেও কামাতের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। শোক জানিয়েছেন জেডিইউ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ বিভিন্ন রাজনৈতিক দল। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত কপিল দেও কামাত রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার উন্নতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।
কপিল দেও কামাতের প্রয়াণে দলীয় পতাকা অর্ধনমিত করে দিয়েছে জেডিইউ। মধুবনীর বাবুরবরহি কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। নির্বাচনে তাঁর অনুপস্থিতির ধাক্কা লাগছে জেডিইউ শিবিরে।
সম্প্রতি প্রয়াত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব রামবিলাস পাসোয়ান। তিনি লোজপার প্রতিষ্ঠাতা। এর পরেই জেডিইউ শীর্ষ নেতা কপিল দেও কামাতের প্রয়াণ হলো।
বিহার সরকারের পঞ্চায়েত মন্ত্রী হিসেবে কপিল দেও কামাতের ভূমিকা প্রশংসিত বলেই জানিয়েছে জেডিইউ। জোট শরিক বিজেপি শোক জানায়। বিরোধী আরজেডি, কংগ্রেস ও বামদলগুলির তরফে শোক জানানো হয়েছে।
The post করোনা আক্রান্ত বিহারের পঞ্চায়েত মন্ত্রীর প্রয়াণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dtupSO