নয়াদিল্লি: ইতিমধ্যে আয়কর দফতর ৩৮ লক্ষ করদাতাকে ১.২৩ লক্ষ কোটি টাকা রিফান্ড করেছে । বুধবার আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, করদাতাদের এই অর্থ রিফান্ড করা হয়েছে ১ এপ্রিল থেকে ১৩ অক্টোবরের মধ্যে।
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) অনুসারে এর মধ্যে রয়েছে ব্যক্তিগত আয়কর রিফান্ডের পরিমাণ ৩৩,৪৪২ কোটি টাকা যা দেওয়া হয়েছে ৩৬.২১ লক্ষ করদাতাদের। অন্যদিকে কর্পোরেট ট্যাক্স রিফান্ড করা হয়েছে ৯০,০৩২ কোটি টাকা ১.৮৯ লক্ষ করদাতাকে।
সিবিডিটি টুইট করে জানিয়েছে,সিবিডিটি ১,২৩,৪৭৪ কোটি টাকা রিফান্ড ইস্যু করা হয়েছে ৩৮.১১ লক্ষ করদাতাকে ২০২০ সালের পয়লা এপ্রিল থেকে ২০২০ সালের ১৩ অক্টোবর পর্যন্ত। ৩৩,৪৪২ কোটি টাকা আয়কর রিফান্ড ইস্যু করা হয়েছে ৩৬,২১,৩১৭ জন করদাতাকে এবং কর্পোরেট ট্যাক্স রিফান্ড করা হয়েছে ৯০,০৩২ কোটি টাকা ১,৮৯,৯১৬ করদাতাকে।
সরকার চাইছে জোর দিতে যাতে করদাতারা কর সংক্রান্ত পরিষেবা পায় কোনরকম ঝামেলা ছাড়াই এবং দ্রুত ঝুলে থাকা কর রিফান্ড মিটিয়ে দেওয়া যায়।
The post ৩৮ লক্ষ করদাতাকে ১.২৩ লক্ষ কোটি টাকা আয়কর রিফান্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lNRvq9