স্টাফ রিপোর্টার, কলকাতা : আশ্বিনের শেষের পথে, কিন্তু কোথায় কবির হিমের পরশ? উলটে সকাল থেকে কলকাতাকে রোদ ঢেলে দিচ্ছে আবহাওয়া। সঙ্গে বেলা বাড়লে বাড়ছে অস্বস্তিকর আবহাওয়াও। বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশ । শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ সকালের থেকে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা তার চোখরাঙানি জারি রাখবে।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ শতাংশ সর্বোচ্চ ৯৬ শতাংশ । শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি।
চলতি সপ্তাহে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪৮ শতাংশ সর্বোচ্চ ৯৬ শতাংশ । শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি।
গত সপ্তাহে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ সর্বোচ্চ ৯৭ শতাংশ । শহরে বৃষ্টির পরিমান ৫.৪ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয় ৭.৪ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয় ১০.২ মিলিমিটার।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশ । শহরে বৃষ্টির পরিমান ০.৭ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়নি। সল্টলেকেও বৃষ্টি হয় ১.৪ মিলিমিটার।
The post গরম পিছু ছাড়ছে না শহরের, বেলায় বাড়ছে অস্বস্তিকর পরিস্থিতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33ZCFqE