কলকাতা: সোমবার সকালে আগের তুলনায় কিছুটা ভালো আছেন বাঙালির পরমপ্রিয় ও শ্রদ্ধার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, আগের থেকে তুলনায় তাঁর অবস্থা কিছুটা ভালো।
জানা গিয়েছে, নতুন করে আর জ্বর আসেনি অভিনেতার। তাঁকে বেডে বসানো হয়েছে। নিজে থেকে তিনি চেষ্টা করছেন কথা বলার। আজ থেকে তাঁর ফিজিওথেরাপি চালু করা হল বলে জানা গিয়েছে, হাসপাতাল সূত্রে এখবর জানানো হয়েছে।
মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি হাঁটানো হবে অভিনেতাকে। এছাড়া তাঁর অন্যান্য রিপোর্টও ভালো বলে জানা গিয়েছে। আপাতত জানা গিয়েছে, মিউজিক থেরাপি চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁকে গল্প বলা হচ্ছে ও ভালো স্মৃতি মনে করানো হচ্ছে বলে জানা গিয়েছে।
আগের সপ্তাহে বুধবার সকালে জানা গিয়েছিল, সংকটজনক অবস্থা থাকলেও স্থিতিশীল রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শরীরে সোডিয়ামের মাত্রা বেশি রয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল। খুবই চিন্তায় ছিল তাঁর পরিবার।
করোনায় সংক্রমিত হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। একসময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরে গত সোমবার হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। সংক্রমণ ঘটে মূত্রথলিতে।
উল্লেখ্য, তাঁর অসুস্থ হওয়া নিয়ে চিকিত্সকদের চিন্তা ছিল কোমর্বিডিটি। তবে কদিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি মিলেছে চিকিৎসকদের ও পরিবারেরও। তবে এরই মধ্যে একাধিক বার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। তা মোকাবিলা করতে নাজেহাল হচ্ছেন সৌমিত্রের বাড়ির লোক।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পৌলমী লিখছেন, “প্রার্থনা করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আলাদা করে উত্তর দিতে পারছি না। একটু বোঝার চেষ্টা করুন, আমিও একজন মানুষ।”
The post ভালো স্মৃতি মনে করানো হচ্ছে, কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2H4dRFj