মা’য়েদের ঘরে গিয়ে শাড়ি দান, মাতৃ আরাধনা পঞ্চায়েত সভাপতির

হাওড়া : প্রতিবারই পুজোর সময় মা’য়েদের দ্বারে যান। এবারও তার অন্যথা হল না। দুর্গোৎসব উপলক্ষ্যে আমতা-২ ব্লকের অমরাগড়ী যুব সংঘ পরিচালিত বৃদ্ধাশ্রমে গিয়ে মা’য়েদের হাতে নতুন শাড়ি তুলে দিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল। তিনি বলেন,”পুজোয় আমরা নতুন জামাকাপড় পরব,আর আমাদের মা’য়েরা পরবেনা তা কী হয়।প্রতিবারই মা’য়েদের কাছে আসি।এবারও এলাম।”

পঞ্চমীতে পুরোহিতদের সম্মান জানায় হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুরে প্রায় ৫০ জন পুরোহিতকে সম্মান জানানো হয়। পুরোহিতদের হাতে নামাবলি,মিষ্টি,চারাগাছ তুলে দেওয়া হয়।পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল। তিনি বলেছিলেন, ‘মা দুর্গা যেমন অসুর বধ করেছিলেন তেমনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুররূপী অশুভশক্তিকে সমূলে বিনাশ করে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন।’

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে পুরোহিত ভাতা চালু করে রাজ্য সরকার। ভাতা মাসে এক হাজার টাকা। একই সঙ্গে ওই দুঃস্থ পুরোহিতদের বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। এই মাস থেকে মিলবে এই ভাতা। প্রাথমিক ভাবে ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগেই রাজ্য সরকার ইমাম ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা চালু করেছিল ওয়াকফ বোর্ডের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দুঃস্থ পুরোহিতদের জন্য ভাতা চালু করার দাবি জানিয়ে আসছিল। ৮ হাজার দুঃস্থ পুরোহিতের একটা তালিকাও দিয়েছে। সংখ্যাটা পরে আরও বাড়তে পারে। কোলাঘাটে ওই ট্রাস্টকে এক টাকা দামে সরকার থেকে একটি জমিও দেওয়া হয়েছে তীর্থস্থান তৈরির জন্য।’

The post মা’য়েদের ঘরে গিয়ে শাড়ি দান, মাতৃ আরাধনা পঞ্চায়েত সভাপতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35pB5gX
إرسال تعليق (0)
أحدث أقدم