নয়াদিল্লি: দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড micromax এবারে ফের ফিরতে চলেছে ভারতের বাজারে। আর তাও নতুনভাবে। জানা গিয়েছে, এর ফলে সুবিধা হবে সাধারণ মানুষের। চিন বিরোধী মনোভাবের জেরে আগেই জানা গিয়েছিল ভারতের বাজারে ফের ফিরেতে চলেছে একাধিক ব্র্যান্ড। আর এবারে তার মধ্যে নতুন ভাবে আত্মপ্রকাশ করার খবর জানা গেল তাদের তরফে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের অংশীদার হয়ে এবারে micromax বাজারে আনতে চলেছে নতুন ব্র্যান্ড। যার নাম হবে ‘ইন’। আর দেশের মানুষের জন্য এই পদক্ষেপ নেওয়াতে সুবিধা হবে সাধারণের। বাইরে থাকা আসা ফোনের থেকে এই ফোনের দাম সাধারণের নাগালের মধ্যে থাকবে বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে আগামী দিনের সাধারণ মানুষের জন্য এই ব্র্যান্ডের উপরে micromax এর তরফে ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হউএছে। এর ফলে ভারতের বাজারে দেশীয় কোম্পানির বিকাশ ঘটবে। অন্যদিকে বাড়বে কর্ম সংস্থান। তবে এখনই এই নতুন ব্র্যান্ড নিয়ে বিস্তারিত কোন তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে এই ব্র্যান্ড বাজারে এলে কার্যত নয়া দিশা দেখবে মানুষজন। দেশীয় কোম্পানির ক্ষেত্রে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
জানা গিয়েছে micromax এর আসন্ন ফোনের দাম রাখা হবে ১০ হাজারের মধ্যে। পাশপাশি এই ফোনে থাকবে একাধিক সুবিধা। জানা গিয়েছে এই ফোনে থাকবে android 10 অপারেটিং সিস্টেমের সুবিধাও। পাশপাশি এই ফোনের ক্যামেরা বাকিদের থেকে যথেষ্ট উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
সংস্থার প্রধানের তরফে জানানো হয়েছে এই নতু৭ন ব্র্যান্ড সাধারণকে দেবে নতুন পরিষেবা। ফলে গ্রাহকদের কাছে এটি যথেষ্ট আকর্ষণের বিষয় হয়ে উঠবে। অর্থাৎ চিন বিরোধী মনোভাবের কারণে ভারতের বাজারে ফের ফিরতে চলেছে একাধিক দেশীয় ব্র্যান্ড। ফলে এর প্রভাব যে ভারতীয় অর্থনীতিতে পরবে তা নিশ্চিত ভাবে বলা যায়।
The post চিনা ফোনকে জোর টক্কর দিতে নতুন করে ফিরছে এই ভারতীয় সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/345A6mR