মুম্বই: করোনা পরিস্থিতিতে অনলাইনে কেনাকাটা গতি পেয়েছে। এই অবস্থায় রিলায়েন্স অ্যামাজন ফ্লিপকার্ট ঝাঁপিয়ে পড়েছে অনলাইনে খুচরো ব্যবসার বাজার দখল করতে। আর সেই সময় শোনা গেল এই দৌড়ে সামিল হয়ে টাটা গোষ্ঠী অনলাইন মুদিখানা বিগবাস্কেট কিনতে চলেছে।
বিভিন্ন সূত্র থেকে খবর রটেছে অনলাইন সংস্থাটির ৫০-৬০ শেয়ার কিনে নিতে পারে টাটা গোষ্ঠী। ১০০ কোটি ডলার পর্যন্ত অর্থ বিনিয়োগ করতে পারে টাটারা। এজন্য আলোচনা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে।
বুধবার দিন এই বিষয়ে বিভিন্ন মহলে খবর রটলেও টাটা গোষ্ঠীর অথবা বিগবাস্কেট কোনো পক্ষই এই বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে এটা ঘটনা কিছুদিন আগে জানা গিয়েছিল টাটা গোষ্ঠী সুপার অ্যাপ আনছে নিজস্ব পণ্যকে অনলাইনে বিক্রি করার উদ্দেশ্যে।

সেই কথা মাথায় রেখে সংশ্লিষ্ট মহলের ধারণা, টাটা গোষ্ঠী নেট বাজারে পা রাখতে চলেছে বলেই এবার বিগবাস্কেট কেনার ব্যাপারে জল্পনা উস্কে দিয়েছে।
এদিকে সংবাদমধ্যমে খবর, বিগ বাস্কেটে রয়েছে চিনা সংস্থা আলিবাবার ২৬ শতাংশ শেয়ার যার পুরোটাই ওই সংস্থা এখন বেচতে পারে। তাছাড়া বিগবাস্কেট ২০ কোটি ডলার তুলতে চাইছে। তার ফলেই টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর।
এখন ভারতে প্রায় ৫০কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। করোনা সংকটের ফলে বহু মানুষ এখন তাদের বিভিন্ন কেনাকাটা অনলাইনে সারছেন।

২০১৯ সালে এদেশে অনলাইনে মুদিখানার ব্যবসা ১৯০ কোটি ডলার ছিল তবে যা প্রবণতা তাতে ২০২৪ সালে এই ব্যবসা ১৮০০ কোটি ডলারে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এখন এদেশে অনলাইনে মুদিখানা চালাচ্ছে বিগ বাস্কেট, অ্যামাজন, জিয়োমার্ট, ফ্লিপকার্ট, ডি মার্ট প্রভৃতি সংস্থা।
The post বিগ বাস্কেট কিনতে পারে টাটা গোষ্ঠী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mwuPej