এথেন্স: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গ্রিস ও তুরষ্ক। আর তারপরই শুরু হয় ছোট আকারের সুনামি। সমুদ্রের জলে কার্যর ভেসে যায় গোটা এলাকা।
আইজিয়ান সাগরের জল বসতি এলাকায় ঢুকে গিয়েছে, আর তাতে ভেসে যাচ্ছে এলাকা। বন্যার আকার ধারণ করেছে এই সুনামির মত পরিস্থিতি।
৭ মাত্রা ভূমিকম্প আঘাত হানে গ্রিস ও তুরস্কে। স্থানীয় সময় অনুসারে শুক্রবার ১১ টা ৫০ নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের শক কাটিয়ে উঠতে না উঠতেই গ্রিসে ধাক্কা দেয় সুনামি।

গ্রিসের সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূমিকম্পের জেরে সামোসের পূর্ব আইজিয়ান সাগর দ্বীপে একটি ছোট সুনামি হয়। বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়। সুনামির ফলে জল রাস্তা অবধি উঠে আসতে দেখা গিয়েছে।
হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে তুরষ্কে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তুর্কি সংবাদমাধ্যম জানাচ্ছে, আপাতত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে পুরোদমে। ভূমিকম্প টের পাওয়ার পরেই আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তুরস্কের উপকূলবর্তী শহর ইজমিরের বাসিন্দারা। ইজমিরের বায়রাকলি ও বোর্নোভা জেলায় ৬ টি বাড়ি ধসে পড়েছে বলে জানা গিয়েছে।
এজিয়ান এবং মারমারা এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ইস্তানবুলের গভর্নর জানিয়েছেন, প্রাথমিক ভাবে কোনও ক্ষয় ক্ষতির খবর নেই। প্রথম ভূমিকম্পের পরে উভয় দেশেই আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
এখনও পুরোদমে চলছে উদ্ধারকাজ। টিআরটি টেলিভিশন দেখিয়েছে, একটি সাতৎলা ভেঙে পড়া বিল্ডিং থেকে বের করে আনা হচ্ছে আটকে থাকা মানুষকে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সুনামির ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা গিয়েছে জল ঢুকে পড়েছে শহরের রাস্তায়। আতঙ্কিত মানুষজন।
The post ভয়াবহ ভূমিকম্পের জের, সমুদ্রের জলে ভাসছে এলাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gkxg4o