ওয়াশিংটন: আমেরিকার ভোট ঘিরে গন্ডগোলের আশঙ্কায় ওয়ালমার্ট তার স্টোরগুলি থেকে আগ্নেয় অস্ত্র সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রে ৩রা নির্বাচন ঘিরে উত্তেজনা ও হিংসার আশংকায়, বিশ্বের সব চাইতে বৃহৎ,পাইকারি প্রতিষ্ঠান, ‘ওয়ালমার্ট’ যুক্তরাষ্ট্রের স্টোরগুলি থেকে আগ্নেয়াস্ত্র ও বারুদ সরিয়ে নিচ্ছেI’ওয়ালমার্ট’ কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্বাচনের ফলাফল ঘিরে গোলযোগ ও সহিংসতা হতে পারে,এই আশংকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে শুধু ওয়াল-মার্ট এমন পদক্ষেপ নিচ্ছেন তা নয়। ফেসবুক কর্তাও এই ভোট ঘিরে অস্থিরতার আশঙ্কা প্রকাশ করেছে।আমেরিকার ভোটের সময় ভুয়ো তথ্য ছড়িয়ে পড়তে পারে । তার পাশাপাশি সম্ভাবনা রয়েছে অস্থিরতা বাড়ার। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জুকারবার্গ। তার মতে, এই ভোট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি কাছে এক কঠিন পরীক্ষা হতে চলেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর। তারপর আস্তে আস্তে ফল গণনা। এর এক সপ্তাহ আগে থেকেই রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
পাশাপাশি এমন কোন পোস্ট যা নাগরিকদের ভোটদানে নিরুৎসাহিত করে সেগুলি বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে এমন একটি বিজ্ঞাপন এসে পড়ে যা ভোট গণনার পরে আসার কথা ছিল। ফলে তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই সময়ে জুকারবার্গের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
The post আমেরিকার নির্বাচনের জন্য আগ্নেয়াস্ত্র ও বারুদ সরিয়ে নিচ্ছে ওয়ালমার্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34HiDkQ