কলকাতায় বসে ইংল্যান্ডে ব্যাংক জালিয়াতি, ধৃতের বাড়িতে মিলল ৭ কোটি টাকা

কলকাতা: একটি তদন্তে নেমে তাজ্জব কলকাতা পুলিশের ব্যাংক প্রতারণা শাখার গোয়েন্দারা৷ কলকাতায় বসেই বিদেশে ব্যাংক জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়েছে প্রতারকরা৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেহালা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷ শুধু তাই নয়, ধৃতের বাড়ি থেকে প্রায় ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, গত অগস্ট মাসে লালবাজারে এক বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়৷ পাশাপাশি ভারতের ওই বেসরকারি ব্যাঙ্কের ইংল্যান্ডের একটি শাখায় গিয়ে এক গ্রাহক ব্যাংক জালিয়াতির অভিযোগ জানান৷ অভিযোগ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে৷ এরপরই নড়েচড়ে বসেন কলকাতা লালবাজারের গোয়েন্দা পুলিশ৷

ব্যাংক প্রতারণার অভিযোগে বুধবার রাতে বেহালার জ্যোতিষ রায় রোড থেকে গৌরব সাতওয়ানির নামে একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ এবং ধৃতের বাড়ি থেকে ৬ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে৷ পুলিশের অনুমান ব্রিটেনের ওই বাসিন্দাই শুধু প্রতারিত হননি৷ বিদেশি আরও অনেকে ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন৷

ব্যাংক-জালিয়াতি থেকে রক্ষা পেতে আগেই কিছু পরামর্শ দিয়েছিল কলকাতা পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের Anti Bank Fraud বিভাগ৷ ওই জালিয়াতির শিকার হওয়া থেকে বাঁচতে গেলে যা যা অবশ্যই মাথায় রাখা উচিত, সেই বিষয় সাধারণ মানুষকে সতর্ক করেছে লালবাজার৷

কলকাতা পুলিশের সেই সতর্কীকরণ এক নজরে-

ভুয়ো ফোন থেকে সাবধান থাকুন৷ আপনার কাছে কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য – যেমন ATM card এর PIN,CVV No ইত্যাদি জিজ্ঞাসা করতে পারে প্রতারকরা৷ চাইতে পারে ওয়ান টাইম পাসওয়ার্ড( OTP)৷ আপনার থেকে এই তথ্যগুলি নিয়ে টাকা হাতিয়ে নিতে পারে৷ মনে রাখবেন ব্যাংক কখনও আপনার আ্যাকাউন্টের তথ্য জানতে চাইবে না৷ এছাড়া ফোনে কার্ড বা আ্যাকাউন্ট সম্বন্ধীয় তথ্য দেওয়া থেকে বিরত থাকুন৷

আপনার কার্ড নং / CVV/PIN/OTP খুবই গোপন তথ্য৷ কখনওই কারোর সঙ্গেই এই ব্যক্তিগত তথ্য বিনিময় করবেন না৷ যদি ভুলেও কাউকে কার্ডের তথ্য দিয়ে থাকেন, তাহলে কার্ড অবিলম্বে ব্লক করুন এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন৷ অনলাইনে বা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন হওযার পরামর্শ দিয়েছে পুলিশ৷

The post কলকাতায় বসে ইংল্যান্ডে ব্যাংক জালিয়াতি, ধৃতের বাড়িতে মিলল ৭ কোটি টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34hpLTx
إرسال تعليق (0)
أحدث أقدم