জাহাজে পণ্য বোঝাইয়ের সময় নদীতে পড়ে নিখোঁজ নাবিক

স্টাফ রিপোর্টার, হলদিয়া : হলদিয়া বন্দরে পণ্য বোঝাই করবার সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হলেন জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক।

জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি হলদিয়ার ওই বন্দরে ঘটে। বন্দর সূত্রে খবর , নিখোঁজ নাবিকের নাম সান উ। মায়ানমারের ওই নাবিকের বয়স ৩৪ বছর।

বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে আয়রণ অর্থাৎ লৌহ আকরিক বোঝাই করা হচ্ছিল। রাতে পণ্য বোঝাইয়ের পর জাহাজের অফিসার ডক ছাড়ার আগে একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা সার্ভে করতে নেমেছিলেন ঠিক সেই সময় কোনওভাবে পা ফসকে তিনি পড়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

রাতেই ঘটনাস্থলে ছুটে যান বন্দরেরর আধিকারিকরা। তড়িঘড়ি করে নামানো হয় ডুবুরি। সকাল পর্যন্ত ওই নাবিকের কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে ।

The post জাহাজে পণ্য বোঝাইয়ের সময় নদীতে পড়ে নিখোঁজ নাবিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oMuINx
إرسال تعليق (0)
أحدث أقدم