হাথরস গণধর্ষণের পর যোগীর প্রথম জনসভা, প্রত্যুত্তরে তৈরি কানহাইয়া

পাটনা: দলিত কন্যার গণধর্ষণ ও খুনের পর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার হতরাস এখন অনেকটাই নীরব। উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকায় যে বিতর্ক তৈরি হয়েছে, তার পর প্রথমবার রাজনৈতিক উপস্থিতিতে দেখা যাবে যোগী আদিত্যনাথকে।

বিহার বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতার গরম ভাষণের যে ধারাবাহিক কর্মসূচি রাখা হয়েছে, মঙ্গলবার তারই শুরু। কেসর, আরোয়াল ও রোহতাসে পরপর জনসভা করবেন যোগী।

জোট সঙ্গী জেডিইউ আগে থেকেই নামিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। বিজেপির ঘোষণা, দল বেশি আসনে জয়ী হলেও নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে। তিনিও আছেন প্রচারে। তবে যোগীর সঙ্গে একমঞ্চে নয়।

যদিও নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজনৈতিক মহলের গুঞ্জন, হতরাসের ঘটনার জেরে যোগীর জনসভা এড়িয়ে গিয়েছেন নীতীশ। বিহারের ভোটে দলিতদের ভূমিকা বিশেষ।

জনসভায় ইতিমধ্যেই ঝড় তুলেছেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। বেগুসরাই ও পার্শ্ববর্তী এলাকায় তাঁর জনসভা ঘিরে শাসক শিবিরের কপালে চিন্তার ছাপ। বিজেপির মূল টার্গেট বিরোধী মহাজোটের বাম নেতা কানহাইয়া কুমার।

বিধানসভা নির্বাচনে মহাজোটের অন্যতম শরিক তিনটি বামদল সিপিআই(এমএল), সিপিআই সিপিআইএম। শরিক আরজেডি ও কংগ্রেস। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।

মঙ্গলবারের প্রচারে ঝড় তুলতে নামছেন তেজস্বী। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক ঘিরে শাসক পক্ষ চিন্তিত। ইতিমধ্যেই এনডিএ জোটের বিদ্রোহী তথা জোট ত্যাগী লোজপা প্রধান চিরাগ পাসোয়ানের প্রতি বার্তা দিয়েছেন তেজস্বী।

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময় সর্বাধিক ক্ষতিগ্রস্ত বিহারের পরিযায়ী শ্রমিকদের টানতে মহাজোট মরিয়া। মঙ্গলবারের প্রচারে যোগী আদিত্যনাথ যেমন অগ্নিবর্ষী ভাষণ দেবেন, তার ঠিক পরেই প্রতি উত্তর দিতে প্রস্তুত তেজস্বী কানহাইয়া।

The post হাথরস গণধর্ষণের পর যোগীর প্রথম জনসভা, প্রত্যুত্তরে তৈরি কানহাইয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3o7nhjU
إرسال تعليق (0)
أحدث أقدم