পুজোমণ্ডপে চলুক বাংলা গান, মণ্ডপে ঘুরে-ঘুরে আবেদন ‘বাংলাপক্ষ’-এর

স্টাফ রিপোর্টার , কলকাতা : বাংলা গান ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরা ও বাঙালি শিল্পীদের প্রোমোট করার আবেদন ত্রিধারা সম্মিলনী, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, সিংহিপার্ক, একডালিয়া, হিন্দুস্থান ক্লাব, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক ৯৫ পল্লী সহ নানা পুজো কমিটিকে স্মারকলিপি জমা দিল বাংলাপক্ষ। আমরা কলকাতা সহ বাংলা জুড়ে অনেক পুজো প্যান্ডেলে ঘুরছি। আমাদের এই দাবির সমর্থনে বাংলা শিল্পীরা বার্তা দিচ্ছেন। আপনাদের অনুরোধ, আপনারা এই বার্তা আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলের সামনে তুলে ধরুন।

পুজো প্যান্ডেলে বাংলা গান বাজানো এবং বাংলার সংস্কৃতি রক্ষার আবেদন জানিয়ে বাংলার নানা পুজো কমিটি, ক্লাবকে আবেদন জানাতে শুরু করে বাংলাপক্ষ। এর আগে বাংলার মাটিতে বসেও রেডিওতে চলছে একের পর এক হিন্দি গান, সঞ্চালনাতেও নেই বাংলার ছাপ। সুযোগ পেলে এক বা বড়জোর তিনবার সারাদিনে চলছে সেখানে বাংলা গান, এই অভিযোগ নিয়েই প্রতিবাদে রাস্তায় নামে বাংলাপক্ষ।

বহুদিন ধরেই বাংলার মাটিতে চলে আসছে ফিভার ও রেডিও ওয়ান নামক দুটি জনপ্রিয় রেডিও চ্যানেল। কিন্তু অভিযোগ বাংলার মাটিতে ব্যবসা করেও চলছে না সেখানে বাংলা সঞ্চালনা বা বাংলা গান। তার প্রতিবাদের বাংলাপক্ষ ঘেরাও করেছিল নিউটাউন ডি এল এফে ফিভার ও রেডিও ওয়ানের অফিসে। প্রথমে তাঁদের অফিসে ঢুকতে বাধা দিলেও পরে ঢোকার অনুমতি পায় বাংলাপক্ষ।

বাংলার মাটিতে ব্যবসা চালানোর দরুন প্রতিদিন একটি নিয়মিত সময় ধরে রাখতে হবে একটি নির্দিষ্ট বাংলা অনুষ্ঠান এবং সেখানে চলবে বাংলা সঞ্চালনাও এই দাবিতেই একটি আবেদনপত্র জমা দিতে যান তাঁরা। প্রথমে সেই পত্র জমা নিতে না চাইলে নিউটাউনের রাস্তায় শুরু হয় বাংলাপক্ষের বিক্ষোভ। ঘটনাস্থলে নিউটাউন পুলিশ পৌঁছালে আবেদনপত্র জমা নিতে রাজি হয় ফিভার ও ৯৮.৩ রেডিও ওয়ান চ্যানেল।

একইভাবে রেড এফ এম ৯৩.৫ এ বাংলা গান না বাজানোর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ-এর পশ্চিম বর্ধমান জেলা সংগঠন। জেলার তরফে এফ এম দফতরে গিয়ে ফুলের তোড়া দিয়ে বাংলা গান বাজানোর অনুরোধ করা হয়। সংগঠনের তরফে বলা হয়েছিল, ‘পশ্চিম বর্ধমানের বেশিভাগ মানুষ বাঙালি। গোটা পশ্চিমবঙ্গের ৮৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সেখানে সারাদিন ধরে হিন্দি গান বাজানো চলবে না।’

বাংলা পক্ষের অভিযোগ , এফএম’এ বাংলা ভাষায় চলে না কোনও গান বা সঞ্চালনা শুধু চলে বিরতিপর্ব। “অ্যাডভাটাইসমেন্ট থেকে টাকা আসে তাই শুধু চলে বাংলা ভাষার অ্যাড। সেই টাকাও চলে যায় বাইরে। বাঙালী তাদের কাছে শুধুই পণ্য। বাংলার গান বাজালে চাকরি পাবে সেই বাংলার ছেলে-মেয়েরাই।

বহিরাগতরা এখানে এসে পয়সা উপার্জন করে যাচ্ছে। সরকার চু্প” বলে অভিযোগ করেন বাংলাপক্ষর হাওড়ার জেলা সম্পাদক। জয় বাংলা স্লোগানে বাংলা ভাষার ন্যায় চেয়ে তাঁদের যে প্রতিবাদ সেই প্রতিবাদে তাঁদের সম্মতি জানিয়েছেন গায়ক রুপঙ্কর বাগচী থেকে রুপম ইসলামের মতো বাংলার শিল্পীরা।

The post পুজোমণ্ডপে চলুক বাংলা গান, মণ্ডপে ঘুরে-ঘুরে আবেদন ‘বাংলাপক্ষ’-এর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37waf9x
Post a Comment (0)
Previous Post Next Post