আমফানের ঘা শুকোয়নি, দক্ষিণ ২৪ পরগণায় এবার পুজো ভেস্তে দিতে পারে বৃষ্টি

কলকাতা : বৃষ্টির মোকাবিলায় প্রস্তুতি নিয়ে নিশ্চিতভাবেই চাপে বেড়েছে উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা পুজো কমিটিগুলির। হাওয়া অফিসের পূর্বাভাসে চাপ বেড়েছে স্থানীয় পুরসভার উপরেও। বিশেষত দক্ষিণ ২৪ পরগনায় পুজো কমিটিগুলিকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই হাওড়ায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। হাওয়া অফিস আগেই জানিয়েছে উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ পূর্ব মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগণায় ঝড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সর্বোচ্চ গতি হতে পারে ৬০ কিলোমিটার পর্যন্ত।

এমন হাওয়া দেবে ২২ তারিখ বিকেল থেকে টানা ২৪ তারিখ পর্যন্ত। ফলে আম্ফান ক্ষতিগ্রস্ত অঞ্চলে আবারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় পুজো কমিটিগুলিকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে। ২৩ ও ২৪ তারিখ কলকাতা , হাওড়া, হুগলীতে ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতি হতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

বৃষ্টির বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, আজ ষষ্ঠীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সপ্তমীর দিন কলকাতাতেও ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ অর্থাৎ কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্তও বৃষ্টির আশঙ্কা।

হাওড়া, হুগলি, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অষ্টমীতেও এইভাবেই চলবে বৃষ্টি। ২২ থেকে ২৪ অক্টোবর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ ও সর্বনিম্ন ৬১ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৫ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

The post আমফানের ঘা শুকোয়নি, দক্ষিণ ২৪ পরগণায় এবার পুজো ভেস্তে দিতে পারে বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TifqBT
Post a Comment (0)
Previous Post Next Post