নতুন প্রতিভায় মন দিয়েছেন নীল, পুজো উপলক্ষে গান গাইলেন অভিনেতা

কলকাতা: টেলিভিশনের পর্দায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন নীল ভট্টাচার্য। তাঁর ভক্তের সংখ্যা যে হাতে গুনে শেষ করা যাবে না তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায়। শুধু টেলিভিশন নয়। ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও বিভিন্ন অবতারে ফলোয়ারদের মুগ্ধ করেছেন কৃষ্ণকলি ধারাবাহিকের অভিনেতা। তবে এবার তাঁর আরো একটি প্রতিভা প্রকাশ্যে এল।

বেশ কয়েকটি মিউজিক ভিডিওয় কাজ করেছেন নীল। কিন্তু এবার তিনি নিজেই গান গাইলেন। দুর্গাপুজো উপলক্ষে এই ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। দুই বোন দেবমিতা ও সুস্মিতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নীল। মিউজিক ভিডিওটি দেখেই বোঝা যায়, বরাবরের মতো আনন্দ করে কাজ করেছেন অভিনেতা। হাসিখুশি নীল গানেও মন জিতে নিয়েছেন তাঁর ভক্তদের।

ইউটিউবে নমো দুর্গা নামে এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। তবে নীল যে গান গাইতে পারেন তা তাঁর একনিষ্ঠ অনুরাগীরা ভালোই জানতেন। এর আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের গাওয়া গান পোস্ট করেছিলেন তিনি। কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় ‘পরদেশ’ ছবির একটি গান গেয়ে শেয়ার করেছিলেন। শাহরুখ খান ও মহিমা চৌধুরী অভিনীত এই ছবির গান নীল এর কন্ঠে পছন্দ করেছিলেন দর্শকরা।

সেই ভিডিও পোস্ট করে নিল ক্যাপশনে লিখেছিলেন, গান গাওয়া এখন তাঁর নতুন শখ। পুজো উপলক্ষে এই নতুন শখ এই মন দিয়েছেন নীল। আর তাই আশা করাই যায় যে আগামীতে আরো বেশ কিছু গান নীলের গলায় তাঁর ভক্তরা শুনতে পাবেন।

প্রসঙ্গত টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা নীল। এছাড়াও কিছুদিন আগে গায়ক শান-এর একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তিনি। সেই মিউজিক ভিডিওয় নীল এর বিপরীতে ছিলেন তারই রিয়াল লাইফ বান্ধবী অভিনেত্রী তৃণা সাহা। দুজনের কেমিস্ট্রি দর্শকরা বেশ পছন্দ করেছিলেন।

এই মুহূর্তে কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনয় করছেন নীল। টেলিভিশনের ধারাবাহিক গুলির মধ্যে কৃষ্ণকলি অন্যতম জনপ্রিয়। নীল এর বিপরীতে অভিনয় করছেন তিয়াসা রায়। তিয়াসা সঙ্গে নীলের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।

The post নতুন প্রতিভায় মন দিয়েছেন নীল, পুজো উপলক্ষে গান গাইলেন অভিনেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3m23rED
إرسال تعليق (0)
أحدث أقدم