মুম্বই: সোমবার সপ্তাহের শুরুতেই ধাক্কা খেলো শেয়ারবাজার। একদিকে ইউরোপের বিভিন্ন স্থানে ফের করোনা মাথাচাড়া দিচ্ছে অন্যদিকে ফিউচার গোষ্ঠীর ব্যবসা কেনা নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে চাপের মুখে রিলায়েন্স। এই সব খবরের জেরে সেনসেক্স ৫৪০ পয়েন্ট নেমে অবস্থান করছে ৪০,১৪৫ পয়েন্টে এবং নিফটি ১৬২ পয়েন্ট নেমে অবস্থান করছে ১১,৭৬৭ পয়েন্টে। এর ফলে লগ্নিকারীদের মোট শেয়ার সম্পদ মুছে যায় ১.৯৮ লক্ষ কোটি টাকা।
সোমবার সকাল থেকেই শেয়ারবাজারের সূচক ছিল নিম্নমুখী। সকালের দিকে সেনসেক্স পড়ে যায় প্রায় ১৫০ পয়েন্ট। বিশ্বজুড়ে বিভিন্ন শেয়ারবজারের পতনের ফলে এ দেশের শেয়ারবাজারে সেন্টিমেন্ট ভালো ছিল না। রিলায়েন্স সহ বেশকিছু শেয়ারের দাম পড়তে থাকে। ফলে দিনের মধ্যে একসময় সেনসেক্স ৭৩৭ পয়েন্ট নেমে গিয়েছিল। পরে অবশ্য কিছুটা অবস্থার উন্নতি হয়। রিলায়েন্সের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ নেমে আসে।
এদিন আন্তর্জাতিক বাজারে টাকা ও বেশ দুর্বল ছিল। গত একমাসে টাকার সর্বোচ্চ দাম কমেছে ২৩ পয়সা। এর ফলে ডলারের বিনিময় মূল্য হয় ৭৩.৮৪ টাকা।
সামগ্রিকভাবে বাজারের অবস্থা ভালো নয় কারণ করোনা ফের মাথাচাড়া দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে ফের লকডাউন শুরু হচ্ছে। অন্যদিকে আবার আমেরিকায় নতুন করে আর্থিক দাওয়াই দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে। এই সব কিছুরই নেতি বাচক প্রভাব ছিল ভারতের শেয়ারবাজারে।
The post সপ্তাহের শুরুতেই ধাক্কা শেয়ারবাজারে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HsEqnN