ভারতের বাতাস নোংরা: ট্রাম্প

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ভারতের বাতাস নোংরা বলে মন্তব্য করেছেন ট্রাম্প। যা মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যকে এক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এবারের নির্বাচনে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে বিতর্কে মুখোমুখি হয়েছিলেন । সেই বিতর্কে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে ভারত চিন ও রাশিয়াকে সরে আসার জন্য সমালোচনা করেন ট্রাম্প। সেই সময় তিনি মন্তব্য করেন,”চিনের অবস্থাটা দেখুন, কি রকম নোংরা একটা দেশ। ভারত রাশিয়াটাকে দেখুন, কি রকম নোংরা আর দূষিত বাতাস।” তার অভিযোগ ভারত এবং চিনের কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে অথচ সেই গুলি বন্ধের ব্যাপারে কোনরকম আন্তর্জাতিক তৎপরতা নেই। উল্টে পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আমেরিকাকে চাপে ফেলার চেষ্টা চলছে।

এর আগের বিতর্কের সময় ট্রাম্প কোভিদ নিয়ে ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। সেই দিন করোনায় কত মৃত্যু হয়েছে ভারতে তা নিয়ে তাকে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন, আপনারা জানেন না চিনে কতজন করোনায় মারা গিয়েছে। জানেন না ভারতে কতজন মারা গিয়েছে। এরা কেউ সঠিক তথ্য দেয় না।

এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে বিরোধীরা মোদীকে নিশানা করতে শুরু করেছেন। কপিল সিবাল ট্যুইট করে জানিয়েছেন, ট্রাম্প বন্ধুত্বের ফল । প্রথমে ভারতে কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তারপর ভারতের বাতাস দূষিত নোংরা বলা হচ্ছে। এই নিয়ে তিনি হাউডি মোদি বলে কটাক্ষ করেছেন।

The post ভারতের বাতাস নোংরা: ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31D7Q9m
Post a Comment (0)
Previous Post Next Post