স্টাফ রিপোর্টার , কলকাতা : গত সপ্তাহের তুলনায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা খানিক কমার ইঙ্গিত মিললেও, এখনও স্বভাবিকের অনেকটাই উপরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গত সপ্তাহে যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি থাকছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবার বাড়ছে হু হু করে। বৃষ্টি যে আসন্ন তা এই জ্বলীয় বাস্পের পরিমান এতটা বৃদ্ধি পাওয়া স্পষ্ট করছে। গত সপ্তাহে আর্দ্রতার পরিমান থাকছিল গড়ে সর্বনিম্ন ৫১ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশের আশেপাশে। শহরে বৃষ্টি হয়নি। আজ আর্দ্রতার পরিমান সর্বনিম্ন ৭০ শতাংশ সর্বোচ্চ ৯৮ শতাংশ। আজ সকাল পর্যন্ত দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ও ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গত সপ্তাহে বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশ । শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ সকালের থেকে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা তার চোখরাঙানি জারি রাখবে।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ শতাংশ সর্বোচ্চ ৯৬ শতাংশ । শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি।
চলতি সপ্তাহে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪৮ শতাংশ সর্বোচ্চ ৯৬ শতাংশ । শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি।
তার আগের সপ্তাহে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ সর্বোচ্চ ৯৭ শতাংশ । শহরে বৃষ্টির পরিমান ৫.৪ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয় ৭.৪ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয় ১০.২ মিলিমিটার।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশ । শহরে বৃষ্টির পরিমান ০.৭ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়নি। সল্টলেকেও বৃষ্টি হয় ১.৪ মিলিমিটার।
The post লাফিয়ে বাড়ছে শহরের আর্দ্রতা , কমছে বেলার পারদ, স্পষ্ট শারদোৎসবের শহরে বৃষ্টির ইঙ্গিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34auw2E